ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার আবাদপুকুর কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন একডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং সভাপতিত্ব করেন একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন।
অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু,রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আল হাজ্ব এছাহক আলী,সাধারণ সম্পাদক মোসারব হোসেন,সাংগঠনিক সম্পাদক মেজ বাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন,সাবেক আহবায়ক রোকনুজ্জামান খাঁন রুকু,সাবেক যুগ্ন আহবায়ক আতিকুজ্জামান জাপান,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সিরাজ এ আলম সিরাজ,উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল ,সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল,উপজেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


