IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> কৃষি >> টপ নিউজ >> নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বৃষ্টিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাঠে পড়ে থাকা পাকা ও কাটা ধান ভিজে যাওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
কৃষকেরা আশঙ্কা করছেন, অসময়ের এই বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় ধানের ফলন কম হতে পারে। তবে কৃষি বিভাগ বলছে, এই বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি হলেও ফলনে কোনো প্রভাব পড়বে না।
কৃষকেরা জানিয়েছেন, অনেক জমির আমন ধান ইতিমধ্যে পেকে উঠেছে। কোথাও কোথাও ধান কাটা শুরু হয়ে গেছে। এ সময় বৃষ্টি হওয়ায় পাকা ও কাটা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে তাঁদের।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে করে কৃষকের ধান কাটা বন্ধ হয়ে গেছে। ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজকর্ম।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে এবছর ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্জিত হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর। সবচেয়ে বেশি আবাদ হয়েছে স্বর্না-৫ জাতের ধান, তারপরে রয়েছে ব্রি-৫১ জাতের ধান। এখন পর্যন্ত ৪০ শতাংশ ধান কাটা হয়েছে বলে জানা গেছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে , শুক্রবার সকাল থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রর্তা ছিল ৯৮ শতাংশ। তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

উপজেলার ভাবিচা গ্রামের কৃষক ক্ষুদু মহন্ত
জানান, বৃষ্টি শুরুর মাত্র এক দিন আগে তিনি ধান কেটেছেন। কিন্তু বৈরী আবহাওয়ায় কাটা ধান এখন পানিতে ভিজছে। সময়মতো ধান শুকাতে না পারলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

উপজেলার দামপুরা গ্রামের কৃষক হারুন অর রশিদ জানান, কয়েকদিন আগে তাঁর ছয় বিঘা জমির ধান কেটে মাঠেই রেখে দিয়েছেন। বৃষ্টিতে জমিতে পানি জমে সব ধান ভিজে গেছে। এই ধান নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় আছেন। এই ভেজা ধান বিক্রি করতে গেলে ভালো দাম পাবেন না। এতে করে তিনি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়বেন।
তিনি আরও জানান, তিনি এই ধান কেটে দুই/এক দিনের মধ্যে সরিষা ও গম আবাদ করতে মনস্থ করেছিলেন। এই অসময়ের বৃষ্টিতে সেটাও মনে হয় সম্ভব হবে কিনা বুঝতে পারছেন না।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কৃষকেরা কিছুটা ভোগান্তির শিকার হলেও এই বৃষ্টিতে ফসলের বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। আগামীকাল রবিবার আবহাওয়া স্বাভাবিক হবে বলে তিনি আশা করছেন। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে পরিস্থিতির ওপর নজর রাখছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31