IMG-LOGO

শুক্রবার, ৩০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাঘায় র‍্যালি, আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনীসাইবার অপরাধ ও বেকারত্ব রুখে তরুণদের ই-কমার্স ও সৎ ব্যবসায় যুক্ত করতে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আত্মপ্রকাশসিরাজগঞ্জের জেলা প্রশাসককে ২০ প্রজাতির ১০০টি বিরল ও বিপন্ন বৃক্ষ উপহারলাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসবআন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষেসমাবেশ ও মেলামহাদেবপুরে সরকারি জমিতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানমান্দায় ১৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকাকরণের দাবিবাংলাদেশ পুলিশ একাডেমীর সমাপণী কুচকাওয়াজ, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা আচরণে জনগণের পুলিশ হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সার্বিক প্রস্তুতি শেষে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন সভাকুষ্টিয়ায় ছয় হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডবাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারাস্টেথোস্কোপে রোগের সঙ্গে মানুষের মনের সংকেত পেয়েছিলেন রেবতী সাহাভোটগ্রহণ চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে১০ জানুয়ারি জাবির ভর্তি পরীক্ষা শুরুতুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার
Home >> কৃষি >> টপ নিউজ >> পোরশায় ৮০বিঘা জমির বোরো ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা

পোরশায় ৮০বিঘা জমির বোরো ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় আল জামিয়া আল আরাবিয়াহ দারুল হিদায়াহ্ (পোরশা বড় মাদ্রাসা)’র ৮০বিঘা জমির বোরো ধানে কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ম্দ্রাাসার মালিকানাধীন জমিতে কীটনাশক প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ৮০বিঘা জমির ধান সম্পুর্ণ নষ্ট হয়ে গেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট মাদ্রাসার সেক্রটারী নজরুল ইসলাম শাহ্ মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, নিতপুর ইউনিয়নের সোহাতি মোজার ওই জমি গুলি স্থানীয় কৃষকদের বর্গা দেওয়া ছিল। কৃষকরা প্রতি বছরের মত এবছরও জমিগুলোতে বোরো ধান চাষ করেছেন। কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কীটনাশক প্রয়োগ করে ধানগুলো মেরে ফেলেছে। এর ফলে বৃহত ওই শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। মাদ্াসার সেক্রেটারী নজরুল ইসলাম শাহ্ জানান, দির্ঘদিন মাদ্রাসা কতৃপক্ষ জমি গুলি দেখা শুনা করছেন এবং জমির ফসল থেকে আয় প্রতিষ্ঠানটির বিভিন্ন খাতে ব্যয় করে আসছেন। কিন্তু হঠাৎ কি কারনে কে বা কাহারা কীটনাশক প্রয়োগ করেছেন তিনি বুঝে উঠতে পারছেন না। তবে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিািন জানান।

পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ