IMG-LOGO

বৃহস্পতিবার, ২৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোটগ্রহণ চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে১০ জানুয়ারি জাবির ভর্তি পরীক্ষা শুরুতুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার তাহসিফ সাউরির মরদেহ উদ্ধাররাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত আবাসন প্রকল্পটি সংস্কারের অভাবে জং-মরিচায় ধ্বংস হচ্ছে ব্যারাক, দ্রুত সংস্কার চাই স্থানীয়বাসিন্দা ও সচেতন মহল‘গাইড বইওয়ালারা সাবধান, এবার নিশ্চিত ধরা খাবেন’স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষ, নিহত ৩০গোমস্তাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতমোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভাগোদাগাড়ীতে ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলগোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিবাগমারায় পৃথক মামলায় ছয়জনের বিরুদ্ধে ব্যবস্থা, কারাগারে প্রেরণগণহারে মানুষ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলকান ধরে তওবা করলেন শ্যালিকা ও শ্বশুর! অবশেষে মাসুদ রানাকে তালাক দিলেন পূর্ণিমাচিত্রনায়িকা পপির মা আর নেই
Home >> শিক্ষা >> লিড নিউজ >> ১০ জানুয়ারি জাবির ভর্তি পরীক্ষা শুরু

১০ জানুয়ারি জাবির ভর্তি পরীক্ষা শুরু

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। তবে এবারও বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।

তিনি বলেন, ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে শুক্রবার ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। আবেদনপ্রক্রিয়া শেষ হলে কতটি শিফটে পরীক্ষা নেওয়া হবে, তা নির্ধারণ করে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, এবার আইন ও বিচার বিভাগ সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। আগে বিভাগটি নতুন কলা অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নিত।

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম বলেন, ‘জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাই। তবে তাদের স্লট বুক ছিল। এবার বিভাগীয় শহরে পরীক্ষা নিলে আমরা এপ্রিলের দিকে স্লট পেতাম। তাই একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এবার আমরা বিভাগীয় শহরে পরীক্ষা নিচ্ছি না। তবে পরের বার যেন নেওয়া যায়, সে লক্ষ্যে অনেক কাজ আমরা এগিয়ে রেখেছি।’

এদিকে এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ওপর বরাদ্দ নম্বর ২০ থেকে কমিয়ে ১০ করা হয়েছে। এমসিকিউ অংশে ৯০ নম্বর নির্ধারণ করা হয়েছে। ফলে ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

ভর্তি পরীক্ষার আবেদন ফি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলে জানান ডেপুটি রেজিস্ট্রার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ