ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির সকল নেতাকর্মীদের উপরে হামলা ও নির্যাতনের বিচার করা হবে। দুলু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, দ্রæত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান। ফ্যাসিবাদী হাসিনা দিনের ভোট রাতে করে সাড়ে ১৫ বছর শাসন করেছে । দেশের মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে, ভোটের অধিকার হরণ করেছে। আমরা সেই ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চাই না। দ্রæত নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।
শনিবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফ্যাসিবাদের শাসনামলে আন্দোলন সংগ্রামে আহত ৫০০ নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। দুলু আরও বলেন, আমরা চেয়েছি, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পতন। দেশের মানুষের ভোটের অধিকার ফিরে দিয়ার জন্য আন্দোলন করেছি । নতুন কোনো রাজনৈতিক দল গঠনের জন্য আমরা রাস্তায় নামিনি। এখন দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। দ্রæত নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। মানুষকে আর মিথ্যা আশ্বাস দেবেন না। মানুষ ক্ষেপে গেলে কিন্তু আর কোনো কুল কিনারা পাবেন না। নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এ দেশের ছাত্রসমাজ আমাদের অহংকার। তোমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছো, স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছো। শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়েছো। দুলু আরো বলেন, শুক্রবার নাটোর জেলা প্রশাসকের পুরাতন ডাক বাংলোর পুকুর থেকে যে অস্ত্র পাওয়া গেছে, তা নাটোরের সন্ত্রাসী সাবেক এমপি শিমুলের। এই অস্ত্র দিয়ে শিমুল নাটোরের বিএনপির নেতাদের গুলি করেছে এবং তাদের ওপর হামলা করেছে। পুলিশ সেই অস্ত্র উদ্ধার করেছে। শনিবার একই স্থান থেকে শতবস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। উভয় ঘটনাই শিমুলের আলোচিত বাড়ি জান্নাতি প্যালেসের পাশেই। এর রহস্য উৎঘাটন করার জন্য দুলু দাবী জানান।


