IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

বাঘায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বাউসা ইউনিয়ন বিএনপির নামধারী সন্ত্রাসী কর্তৃক জামাত-শিবির নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে মঙ্গলবার(০১-০৪-২০২৫) বিকেল সোয়া ৫টায় বিক্ষোভ সমাবেশ করেছে বাঘা উপজেলা জামায়াতে ইসলামী। মিছিলটি বাঘার পৌরসভার বাঘা পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে শাহদৌলা সরকারি কলেজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় তারা ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও’,‘আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন শ্লোগান দেয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী। বক্তব্যকালে তিনি বলেন, বাঘা উপজেলা বিএনপির সাথে আমাদের মতবিরোধ কিংবা কোন বিরোধ নেই। গত মাসের ২০ মার্চ সাধারন মানুষের অধিকার নিয়ে বাউসা ইউনিয়ন পরিষদের অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্চাচারিতার বিষয় নিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউসা ইউনিয়ন সংগঠন। কিন্তু শান্তিপূর্ণ মানববন্ধনে বিএনপির নামধারী একদল সন্ত্রাসী জামায়াতের মানববন্ধনে অতর্কিত ভাবে হামলা করে। থনায় অভিযোগের পর বিষয়টি মিমাংসা হলেও গত ৩০ মার্চ ছাত্র শিবির নেতার উপর হামলা, জামায়াত সমর্থিত ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর এবং নগদ অর্থ লুটপাট, করে। জামায়াত-শিবির কর্মীদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ,২টি বাই সাইকেল ভাঙচুর করে। উপর্যুপরি আঘাতে আহতদের কয়েকজন চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস আলী বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদান, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি করার চক্রান্ত বন্ধসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি করেছেন।
উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ জামায়াতের নেতা অধ্যাপক সাইফুল ইসলাম,মাওলানা আব্দুল লতিফসহ জামায়া-শিবিরের নেতৃবৃন্দ।

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউলের ভাষ্য, গত রোববার(৩০ মার্চ) মাগরিব নামাজের পর জামায়াতের লোকজন কর্তৃক বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাজিব আহমেদ মন্ডলকে কুপিয়ে জখম করলে বিক্ষুব্ধ এলকাবাসি পাল্টা আক্রমন করেছে। পরে বিএনপি ঘটনার প্রতিবাদ করেছে। রাজিব আহমেদ মন্ডল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫নম্বর ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রেজাউল করিম। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31