IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন’

‘জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন’

নাগরিক ঐক্যের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

নাগরিক ঐক্যের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক।

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মতামত ও জনমতের ভিত্তিতে জুলাই সনদ প্রকাশের পরিকল্পনা রয়েছে, যা আগামী সংসদ নির্বাচনের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “এটি স্বাধীনতার পর প্রথমবারের মতো রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সকলের অংশগ্রহণের পথ তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়া সম্ভব হয়েছে দেশের গণমানুষের সংগ্রামের মাধ্যমে এবং রাজনৈতিক দলের সহযোগিতায়, যার মধ্যে নাগরিক ঐক্য অন্যতম অংশীদার।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি এই আলোচনা অব্যাহত রেখে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। আমাদের লক্ষ্য হচ্ছে জুলাইয়ের মধ্যে সনদটি প্রকাশ করা, যাতে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি হয়। এবং এই সনদের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্বাচন হবে।”

আলী রীয়াজ জানান, “জুলাই সনদ নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং আমরা সুনির্দিষ্টভাবে আমাদের লক্ষ্য অর্জনের পথ খুঁজছি। ঐক্যের মাধ্যমে আমরা একত্রে এগিয়ে যেতে চাই।”

বৈঠকে নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দীপু বলেন, “স্বাধীনতার পর থেকে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল, যা দীর্ঘদিন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ৫৪ বছর পর সরকার এই যুগান্তকারী উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে আমরা বাংলাদেশের কাঙ্ক্ষিত গণতন্ত্র ও সুশাসন অর্জন করতে পারব।”

ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের মতামত সংগ্রহ করছে। জিল্লুর চৌধুরী দীপু জানান, “আমরা ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৪টিতে একমত হয়েছি, ১১টিতে আংশিক একমত, এবং বাকিগুলোতে মতামত জানাতে পারিনি। আমরা আশা করি পরবর্তী আলোচনায় এসব বিষয়ে ব্যাখ্যা পাওয়া যাবে।”

জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে, যার নেতৃত্বে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কমিশনের সদস্যদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের প্রধানরা।

কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্য অর্জনে কাজ করছে। এর অংশ হিসেবে ১৩ মার্চের মধ্যে ৩৮টি রাজনৈতিক দলের মতামত সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৯টি দল এখনও তাদের মতামত দেয়নি। ইতোমধ্যে ছয়টি দলের সঙ্গে আলোচনা হয়েছে, এবং পরবর্তীতে অন্যান্য দলের সঙ্গে বৈঠক করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31