ধূমকেতু প্রতিবেদক,বেলকুচি : শুক্রবার ১১-০৪-২০২৫ খ্রিঃ বেলা-১১.০০ ঘটিকা হইতে দুপুর ১২.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছী পূর্ব পাড়া এ ঘটনা ঘটে। স্বামীর নিজ বসত বাড়ী দুচালা টিনের ঘরের মধ্যে ফ্যানের সাথে নিজের ব্যবহৃত শাড়ী গলায় পেচিয়ে সবার অজান্তে আত্মহত্যা করে বলে জানা যায়।
গোপনীয় ভাবে অনুসন্ধান কালে জানা যায় মৃতা পূজা রানীর আনুমানিক-২ মাস পূর্বে বিবাহ হয় কিন্তু বিবাহের এক সপ্তাহ পর থেকে পুজা রানীর ব্যবহৃত মোবাইল ফোনে মাঝে মধ্যে কথাবার্তা বলার কারণে মৃতা পূজা রানীর স্বামীর সন্দেহ হইলে পূজা রানীকে ফোনে আর কোন ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে না বলে নিষেধ করেন। কিন্তু পূজা রানী স্বামীর কথা তোয়াক্কা না করে মাঝে মধ্যেই পূর্বের মতই ফোনে কথা বলার কারনে স্বামী স্ত্রীর মধ্যে বাক-বিতন্ডা হইত এবং পূজা রানীকে তাহার স্বামী কথা না শোনার কারনে মারপিট করিত।
অদ্যই মৃতা পূজা রানী মোবাইল ফোনে পূর্বের মতো কথা বলার কারনে মৃতা পূজা রানীর নিকট থেকে মোবাইল ফোন কেড়ে নিলে বাড়ীতে কেউ না থাকায় সবার অজান্তে মৃতার স্বামীর নিজ বাড়ীর বসত ঘরের মধ্যে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।
ঘটনাস্থল বেলকুচি সার্কেল স্যার,অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন স্যার,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল বারিক,এস আই শওকত সহ অন্যান্য অফিসার ফোর্স উপস্থিত পরিদর্শন করেন।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান ময়না তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জে পাঠানো হয়েছে । এ ঘটনায় বেলকুচি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


