IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> জাতীয় >> ‘চারুকলায় নিরাপত্তার দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা’

‘চারুকলায় নিরাপত্তার দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা’

ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় চারুকলায় নিরাপত্তায় দায়িত্বে থাকাদের কোনো ঘাটতি ছিল কি না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। যদি নিরাপত্তার দায়িত্বে থাকাদের কোনো অবহেলা পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলে বাংলা নববর্ষ-১৪৩২ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা খতিয়ে দেখছি যে, এখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কি না সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে। যদি সে রকম কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এ কে এম শহিদুর রহমান বলেন, পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও আমরা এই অনুষ্ঠানটি উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশে উদযাপন করবো। এজন্য ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে এই অনুষ্ঠানটি যাতে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, এই অনুষ্ঠান আজকে থেকে শুরু হতে যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে একটি ব্যান্ড শো আছে আজকে। কাল সকাল থেকে ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠান থাকবে রমনা বটমূলে। এরপর চারুকলা অনুষদ আনন্দ শোভাযাত্রা করবে। রবীন্দ্র সরোবরে দিনব্যাপী অনুষ্ঠান আছে। মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান আছে। এছাড়া ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান উদযাপিত হবে। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হবো।

তিনি আরো বলেন, আমরা সাইবার ওয়ার্ল্ডও মনিটরিং করছি, যাতে সাইবার ওয়ার্ল্ডে এই অনুষ্ঠানের বিষয়ে কেউ অপপ্রচার চালাতে না পারে। এই অনুষ্ঠানের ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন, শিশু ও বয়স্কদের নিরাপত্তার দিকে আমরা বিশেষ নজর রাখবো। যাতে কোনো প্রকার ইভটিজিং না হয়, সেদিকেও আমাদের সতর্ক সৃষ্টি থাকবে।

এ সময় তিনি সাধারণ জনগণের প্রতি র‌্যাবকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই। আমরা আমাদের নিরাপত্তা বলয় বিস্তৃত করবো সব জায়গায়। যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়।

নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল। তখনও নিরাপত্তার প্রশ্ন এসেছিল। পূজা হবে কি না এই নিয়ম সংশয় ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়। আমরাও হিন্দু ধর্মের নেতৃস্থানীয় যারা আছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করি, তাদেরকে আশ্বস্ত করি। তার পরিপ্রেক্ষিতে এ বছর খুব সুন্দরভাবে পূজা উৎসবটি সম্পন্ন হয়েছে আনন্দঘন পরিবেশে এবং নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের সমস্যা হয়নি। এরপর যতগুলো অনুষ্ঠান হয়েছে যেমন বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, রমজান ও ঈদ সবগুলোই আমরা যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমার মনে হয় পূর্ববর্তী যেকোনো বছরের তুলনায় এবারের সবগুলো অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একই ধারাবাহিকতায় আমরা নববর্ষের অনুষ্ঠানটিও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশা করি।

রমনা বটমূলে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ভেতর আমাদের ফুট পেট্রোল থাকবে, সাদা পোশাকে নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল, গাড়ির টহল থাকবে। আমাদের ডগ স্কোয়াড আছে, বোম্ব ডিসপোজাল ইউনিট আছে। সর্বপ্রকার প্রস্তুতি আমরা নিয়েছি এবং নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলেই আমরা আশাবাদী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31