IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মনোনয়ন প্রত্যাশী তারেকের কবর জিয়ারত ও মসজিদে অনুদান

মনোনয়ন প্রত্যাশী তারেকের কবর জিয়ারত ও মসজিদে অনুদান

ধূমকেতু প্রতিবেদক, তানোর :রাজশাহী -১(তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য বিএনপি নেতা এডভোকেট সুলতানুল ইসলাম তারেক রাস্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে হাট বাজার মোড়ে মোড়ে গণসংযোগ ও প্রয়াত নেতা শীষ মোহাম্মদে কবর জিয়ারত ও মসজিদ, এতিম খানায় অনুদান দিয়েছেন। গত রবিবার দুপুরে থেকে রাত প্রায় ১১ টা পর্যন্ত উপজেলার কলমা ইউনিয়ন ইউপির এলাকায় গণসংযোগ করেন তিনি। রবিবার বিকেল তিনটার দিকে তানোর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি অসুস্থ আরসাদ আলীকে দেখার মাধ্যমে কার্যক্রম শুরু করেব। সেখান থেকে আজিজপুর দিয়ে ভালুকা কান্দর হয়ে মালবান্ধা দিয়ে কলমা বাজার। কলমা বাজারে ছিল হাটের দিন। হাটে আসা প্রতিটি দোকানী ক্রেতা, স্থানীয়দের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন। এরপর কলমা গ্রামের কৃতি সন্তান প্রয়াত বিএনপি নেতা শীষ মোহাম্মদের কবর জিয়ারত করেন। সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে বিল্লি বাজারে যান। প্রতিটি দোকানী ও জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন তারেক। বিল্লি তে মাগরিবের নামাজও আদয় করেন। সেখান থেকে চৌরখৈর হয়ে, চলরতিরাম দিয়ে দরগাডাঙ্গা বাজারে আসেন তারেক। তখন রাত্রি প্রায় আট টা। তারপরও প্রতিটি মানুষের সাথে কুশল বিনিময় ও ৩১ দফার লিফলেট তুলে দেন।

তিনি জানান, আমি রাজনীতি করতে এসেছে সেবার মনোভাব নিয়ে। আমি কোন বিভেদ দ্বন্দ্ব ফাসাদ পছন্দ করিনা। আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাস্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দিতে এসেছি। কারন আমরা টিভিতেই শুনি ৩১ দফা দফা। আসলে ৩১ দফা কি সেটা যাতে আপামর সাধারণ মানুষ জানতে পারে এজন্য আপনাদের কাছে এসেছি। আপনারা ৩১ দফা পড়বেন দেখবেন সেখানে নিজ দলের কথা নাকি আগামীর সুন্দর সম্প্রীতি ও মেধা ভিত্তিক বাংলাদেশ গঠনের কথা আছে কিনা। তারেক রহমানের নির্দেশ প্রতিটি মানুষ যাতে ৩১ দফা বুঝতে পারে এবং প্রতিটি মানুষের কাছে ৩১ দফা তুলে ধরতে হবে। সেই লক্ষ্য নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করব না দিলে যাকে দিবে তার হয়ে কাজ করব। কিন্তু সারা জীবন আপনাদের পাশে থাকব।

তানোর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জানান, গণসংযোগে বিপুল নেতাকর্মীর উপস্থিতি ছিল। কলমার জনসাধারণ সাদরে গ্রহণ করেছে তারেক ভাইকে। তিনি কলমা ইউপির মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বিল্লি মসজিদে ছাদ ঢালায়ের জন্য ৫০ হাজার টাকা, কলমা ইউনিয়ন পরিষদে পশ্চিমে অবস্থিত মাদ্রাসায় ২০ হাজার টাকা, দরগাডাঙ্গা মসজিদ উন্নয়নের জন্য ৩০ হাজার টাকা, অনুদান দেয়া হয়েছে। এছাড়াও গণসংযোগে গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাকড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আনারুল সরকার, তানোর উপজেলা বিএনপির সদ্য স্থগিত আহবায়ক কমিটির সদস্য সচিব শামসুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তাতী দলের সভাপতি বদের আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহফিজার রহমান মাহফুজ, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমানসহ কয়েক শো মোটরসাইকেল শতশত তৃনমূলের নেতাকর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31