ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পরকীয়া প্রেমিকের উপর অভিমান করে কীটনাশক (গ্যাসবড়ি) পান করে মরিয়ম (৪০) নামের এক বিধাব মহিলা আত্মহত্যা করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার চাঁন্দাশ ইউপির ল²ীপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন আগে লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল হালিম গেদুর স্ত্রীর সাথে একই গ্রামের লতিফর রহমানের ছেলে আব্দুল হান্নান পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিয়ের জন্য তাকে চাপ দিতে থাকে মরিয়ম। কিন্তু নানা তালবাহানায় আব্দুল হান্নান তাকে বিয়ে করতে অসম্মতি জানায়। এতে পরকীয়া প্রেমিকের উপর অভিমান করে সোমবার বিকেলে গ্যাসবড়ি পান করে আত্মহত্যার চেষ্টা করে মরিয়ম।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় মৃত আব্দুল হালিম গেদুর ভাই ছলিম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আব্দুল হান্নানকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
মহাদেবপুর থানার (ওসি) শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা হয়েছে।#


