ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সোমবার বিকাল সাড়ে পাঁচটায় বেলকুচির বাহেলা খাতুন আল আমান মসজিদ থেকে বেলকুচি জামায়াতের উদ্যোগে বেলকুচি জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি বাহেলা আল আমান মসজিদ থেকে বের হয়ে বেলকুচির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি থানার সামনে যায় । সেখান থেকে ফিরে মুকুন্দগাতি বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল।
তিনি তার বক্তব্যে ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের কাছে বিচার দাবি করেন। তিনি তার বক্তব্যে ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হত্যার প্রতিবাদে ইসরাইলের নেতা ইয়াহুর ফাঁসির দাবি জানান। তিনি তার বক্তব্যে ব্যবসায়ীদের প্রতি ইসরাইলের পণ্য বয়কটের আহ্বান জানান। মুকুন্দগাতিতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল টি শেরনগর গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাজহারুল ইসলাম, সহ সেক্রেটারী মাওলানা মামুনুর রশিদ শামীম, জামায়াত নেতা গোলাম রব্বানী সহ জামায়াত শিবিরের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


