ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ (১১–২৫ এপ্রিল’ ২০২৫) উপলক্ষে আজ সোমবার বিকেল ৫ ঘটিকায় দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আলিপুর বাজারে গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন আমীর ও সেক্রেটারি যথাক্রমে সেলিম উদ্দিন ও প্রভাষক রেজাউল করিম প্রমুখ। গণসংযোগ কর্মসূচি পালনকালে আলিপুর বাজারের সকল ব্যবসায়ী ও দোকানদারের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের উদাত্ত আহ্বান জানানো হয়।


