IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজনীতিতে ত্যাগ তিতিক্ষায় যারা পরীক্ষিত খাঁটি সোনা তারাই বিএনপির সদস্য পদ নবায়ন করতে পারবে

রাজনীতিতে ত্যাগ তিতিক্ষায় যারা পরীক্ষিত খাঁটি সোনা তারাই বিএনপির সদস্য পদ নবায়ন করতে পারবে

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একমাত্র গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ কালিমা দিতে পারেনি, আদর্শিক নেতা শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ,তার রাজনীতি তারাই করতে পারবে,সদস্য পদ নবায়ন করতে পারবে যারা রাজনীতিতে ত্যাগ তিতিক্ষায় পরীক্ষিত এবং খাঁটি সোনার মতো।
বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,বিএনপি হচ্ছে ভদ্রলোকদের দল,আর আওয়ামী লীগ হচ্ছে নিকৃষ্ট দল,নিপীড়নকারী দল,গণহত্যাকারী দল,চোর বাটপারদের দল,তাদের সাথে সমাজ জামাত করা যাবে না,১৬ বছরের নির্যাতন,নিপীড়ন, গুম,হত্যা,হামলা মামলা,লাঞ্ছনা,বঞ্চনা ভুলা যাবে না,শয়তানের সাথে আপোষ করা যায়, কিন্তু গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আপোষ করা যায় না।

তিনি বলেন ৫ আগষ্টে ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর দেশে এক নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে তৃণমূল পর্যায় নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষার খোঁজখবর রাখছেন, তিনি পরিশুদ্ধ রাজনীতিতে বিশ্বাসী,কোন অবস্থাতেই রাজনীতি কলুষিত করতে দিবেন না,তিনি সবাইকে দিকনির্দেশনা দিয়েছেন, নির্বাচনে জিততে হলে,জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কাজ করা যাবে না, জনগণকে সহযোগিতা করতে হবে,সহমর্মিতা দেখাতে হবে,তাদের সুখ দুখে পাশে থাকতে হবে।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের পরিচালনায় সদস্য পদ নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম,দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ দপ্তর সম্পাদক এনামুল হক,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান,সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31