IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> ইনসাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল, সম্পাদক রাজ্জাক

ইনসাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল, সম্পাদক রাজ্জাক

ইনসাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল, সম্পাদক রাজ্জাক

ইনসাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল, সম্পাদক রাজ্জাক।

ধূমকেতু প্রতিবেদক : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে রবিউল ইসলাম সভাপতি ও আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক পদে পুনঃ নির্বাচিত হয়েছেন।

জাতীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অন্যতম সহ সভাপতি মাহবুব আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ইসমাইল হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মুন্নি চৌধুরী মেধাসহ টিইউসি ও ইনসাবের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অতীতের ন্যায় বর্তমানেও দেশের শ্রমজীবী মেহনতি মানুষ মানবেতর জীবন যাপন করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হওয়ায় শ্রমজীবী মানুষের পক্ষে জীবিকা নির্বাহ করা দুরুহ হয়ে পড়েছে, শ্রমজীবী মানুষের উপর চাঁদাবাজি, হয়রানী, নির্যাতন অহরহ ঘটছে। নারী শ্রমিকরা নানাভাবে নির্যাতিত ও নিগৃহিত হচ্ছে। ৫ আগষ্ট ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যূত্থানে সরকার পরিবর্তন হলেও শ্রমজীবী মানুষের উপর শোষন নির্যাতন অব্যাহত রয়েছে।

ইনসাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল, সম্পাদক রাজ্জাক
ইনসাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল, সম্পাদক রাজ্জাক।

বক্তারা বলেন, ব্যক্তিমালিকানা নির্বিশেষে অবিলম্বে ৩০ হাজার টাকা জাতীয় নূন্যতম মজুরি ঘোষণা করতে হবে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। রেশনের মাধ্যমে শ্রমিকদের চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী শ্রমজীবী মানুষের মধ্যে সরবরাহ করতে হবে। শ্রমিক কলোনী স্থাপনের মাধ্যমে বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ইনসাবের কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক বর্ণিত তফসিল অনুযায়ী কেন্দ্রীয় কমিটির ৩০টি পদের জন্য সর্বোচ্চ ৩০ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করে। উক্ত মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বৈধ বলে বিবেচিতক হলে তারা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কাউন্সিল অধিবেশেনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী রুহুল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা উপস্থাপন করলে কাউন্সিলর ও প্রতিনিধিগণ হস্ত উত্তোলনের ও হ্যাঁ সূচক মন্তব্যের মধ্যে নির্বাচিত নেতৃবৃন্দদেরকে সমর্থন ও অভিনন্দন জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31