IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> টপ নিউজ >> হেফাজতের মহাসমাবেশ আজ

হেফাজতের মহাসমাবেশ আজ

hefajot

ধূমকেতু নিউজ ডেস্ক : নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি সহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (৩ মে) রাজধানীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম৷ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত এই সমাবেশ চলবে। এ উপলক্ষে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে বিশালকার মঞ্চ তৈরি করা হয়েছে।

গত রমজানেই ঢাকায় মহাসমাবেশ করার কথা ভাবছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। তখন রমজান মাসের শেষ দিকে ঢাকায় বৈঠকে বসেন সংগঠনের শীর্ষ নেতারা। যেখানে মূল ইস্যু ছিল—সংগঠনটির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং ‘শাপলা চত্বরে গণহত্যার’ বিচার।

গত রোববার ঢাকার কাকরাইলে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশন শনিবার যেসব সংস্কার প্রস্তাব জমা দিয়েছে, সেখানে আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান লংঘন করা হয়েছে।

তিনি বলেন, গত শনিবার আমরা দেখেছি, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যেই প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং সেটি ঐকমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে, প্রধান উপদেষ্টা বরাবর দাখিল করা হয়েছে, সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন এবং ইসলামিক পারিবারিক আইনকে বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই প্রস্তাবনাকে চরম ঘৃণাভরে প্রত্যাখ্যাত করছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, শুধু এই প্রস্তাবনাই বাতিল নয়, বরং এই ধরনের বিতর্কিত জঘন্য ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাতকারী সরাসরি ইসলাম বিরোধী কুরআন-সুন্নাহ’র সঙ্গে সাংঘর্ষিক এবং ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাবনা দেওয়ার কারণে এই কমিশনকে বাতিল করার দাবি করছি।

এছাড়া সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে ‘বহুত্ববাদের প্রস্তাব’ বাতিল করে ‘আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা’ ফিরিয়ে আনার দাবিও করেছে হেফাজতে ইসলাম।

একইসঙ্গে, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার এবং নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারও চেয়েছে সংগঠনটি।

হেফাজতের পাঁচ দফা হলো—

১. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার।

২. বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।

৩. নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল।

৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল।

৫. ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।

এই পাঁচ দফা দাবি নিয়ে সংগঠনটির নেতারা দেশের গুরুত্বপূর্ণ জেলার মাদরাসাগুলোতে সফর করেছেন।

১২ বছর আগে ২০১৩ সালের পাঁচই মে ঢাকার শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশ করে প্রথম আলোচনায় উঠে এসেছিল হেফাজতে ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31