IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহী মহানগর যুবদল নেতা রবি’র উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহী মহানগর যুবদল নেতা রবি’র উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ বিষয়ে রবি বলেন, রাজশাহীতে স¤প্রতি মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ও বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন জনস্বাস্থ্য হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় রাজশাহীর গ্রীন সিটি, ক্লীন সিটি, হেলদি সিটি ও শিক্ষানগরীর সুনাম ধরে রাখতে এবং নগরবাসীকে সচেতন করতেই এই ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শেক্রমে তিনি এই কার্যক্রম শুরু করেছেন। তিনি বলেন, প্রতিনিয়ত রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে তিনি এই কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই কর্মসূচির অংশ হিসেবে এলাকার আবর্জনা অপসারণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং মশা নিধন স্প্রে প্রয়োগ করা হয় হচ্ছে। তিনি বলেন, এটি একদিনের কাজ নয় আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ফৌজিয়া আবিদা জেসী, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবদলের এ ধরনের কাজ একদিকে যেমন জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ, অন্যদিকে এটি সমাজে দায়িত্ববোধ জাগিয়ে তোলে। আয়োজকরা জানান, তারা এ কর্মসূচিকে শহরজুড়ে ছড়িয়ে দিতে চান, যাতে রাজশাহী আবারও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31