IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে
Home >> জাতীয় >> লিড নিউজ >> ফের বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল আমিরাত

ফের বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল আমিরাত

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য টুরিস্ট বা পর্যটন ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই দেশের মধ্যকার ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের ফলে এ অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে প্রতিদিন বাংলাদেশিদের ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। তবে এটি সীমিত পরিসরে চালু করা হয়েছে।

রোববার (৪ মে) ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদি। এসময় সীমিত পরিসরে ভিসা চালুর কথা জানান তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউএই সরকারের সঙ্গে বিশেষ দূতের সক্রিয় যোগাযোগের জন্য ধন্যবাদ জানান। এসব যোগাযোগের মধ্যে অর্ধ-ডজনের বেশি মন্ত্রিপর্যায়ের সফর অন্তর্ভুক্ত ছিল, যেগুলোর কেন্দ্রবিন্দু ছিল ভিসা সহজীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন ইস্যু।

রাষ্ট্রদূত আল-হামুদি জানান, ঢাকায় ইউএই দূতাবাস প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। পাশাপাশি, ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য বাল্ক ভিসা প্রসেসিং প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে, যা জনগণের পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক বিনিময় বাড়িয়েছে।

একটি বড় অগ্রগতির অংশ হিসেবে ইউএই মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য তাদের অনলাইন সিস্টেম পুনরায় চালু করেছে।

ফলে সম্প্রতি বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। এছাড়া, নিরাপত্তাকর্মীদের (সিকিউরিটি গার্ড) জন্য ৫০০টি ভিসা ইতোমধ্যে প্রদান করা হয়েছে এবং আরও ১০০০টি ভিসা অনুমোদিত হয়েছে, যা অল্প সময়ের মধ্যেই ইস্যু করা হবে।

ধারণা করা হচ্ছে, ইউএই ধীরে ধীরে আরও ভিসা বিধিনিষেধ শিথিল করবে। রাষ্ট্রদূত আরও আশ্বাস দেন, বাংলাদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে মানবিক ও করুণাবোধ-ভিত্তিক মামলাগুলো বিবেচনায় নিয়ে যথাযথ নমনীয়তা বজায় রাখা হবে।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই অগ্রগতিকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত আল-হামুদির উন্মুক্ততা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং জানান, উভয়পক্ষ ইতোমধ্যে আলোচনার পরিসর ও কাঠামোতে সম্মত হয়েছে।

এ মাসের শেষের দিকে আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে যাবে।

উল্লেখ্য, বাংলাদেশিদের জন্য ভিসা চালুর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31