IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> ব্রীজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ প্যাকেট মাংস উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভীড়

ব্রীজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ প্যাকেট মাংস উদ্ধার, দেখতে উৎসুক জনতার ভীড়

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে ব্রীজের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৮০ প্যাকেট মাংস দেখতে উৎসুক জনতার ভীড়। রাতের আধারে কে বা কাহারা প্যাকেট করা মাংস গুলো ঐ ব্রীজের নিচে ফেলে যায়। কিসের মাংস, কে ফেলে গেলো কৌতুহল বেড়েই চলছে দেখতে আসা মানুষের মাঝে। এই বিষয়টি এখন টপ অফ দা টাউনে পনিণিত হয়েছে।
৮ই মে (বৃহস্পতিবার) সকালে আধাইপুর ইউনিয়নের বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণুপুর নামক গ্রামের ব্রীজের নিচ থেকে এসব মাংসগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় গ্রামবাসীরা বলেন, সকালে ধানের মাঠে যাবার সময় অনেক গুলো মাংসের প্যাকেট দেখতে পান কয়েকজন ব্যক্তি। ব্রীজের নিচে প্যাকেট করা মাংস কে বা কাহারা ফেলে গেছে এমন খবর ছড়িয়ে পড়লে মাংসের প্যাকেট দেখতে ছুটে আসে শত শত লোকজন। ভীড় জমে যায় সেখানে। উৎসুক জনতা বিভিন্ন স্থান থেকে দেখতে আসছে। এবং বলছে এগুলো কিসের মাংস আর কেনই বা এখানে ফেলে গেলো।

খবরপেয়ে বদলগাছীর থানা পুলিশের এসআই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এবং পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুরের সার্কেল ও বদলগাছী থানার ওসি (তদন্ত)।

বিষ্ণুপুর গ্রামের মুসা বলেন, সকালে ব্রীজের নিচে মাংস পড়ে আছে এমন খবর পাই। খবর পেয়ে আমি ব্রীজের নিচে ছুটে আসি। কিসের মাংস,কে বা কাহারা ফেলে গেছে কেউ বলতে পারছে না।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ৮০টি মাংসের প্যাকেট পাওয়া গিয়েছে। সেখান থেকে ২প্যাকেট মাংস উদ্ধার করে নওগাঁ কোর্টের মাধ্যমে ঢাকা সিআইডিতে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে যে এগুলো কিসের মাংস। তার আগে কিছু বলা সম্ভব হচ্ছে না। আর বাঁকী মাংসগুলো গ্রামবাসীর সহোযোগিতায় মাটির নিচে পুতে ফেলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31