ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় দেউলিয়া নামক স্থান থেকে ৭৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ১৬বিজিবি’র একটি বিশেষ টহল দল।
মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর সহকারী পরিচালক বিজিডিও ৩১৪ এডি রবিউল ইসলাম, পিবিজিএমএস এর নেতৃত্বে নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৩১ হতে ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে দেউলিয়া নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় কষ্টি পাথরের মুর্তিটি উদ্ধার করা হয়।
এর আনুমানিক মূল্য ৩৮লক্ষ টাকা বলে সংশ্লিষ্টরা জানান। #
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news