IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর বিজিবি সেক্টর সংলগ্ন যোগীপোল নামকস্থানে বালি বোঝায় ড্রাম ট্রাক ও দু’টি মোটরসাইকেল মুখোমুখি
সংঘর্ষ ঘটে । এতে দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছেন – কুষ্টিয়ার সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৫) ও একই এলাকার বাবলুর ছেলে তুষার (৪২)। এছাড়াও এ ঘটনায় প্রশান্ত ও পরিমল নামের আরো দুজন আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর বিজিবি সেক্টর থেকে ১০০ গজ পূর্বে যোগীপোল নামক স্থানে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী বালি বোঝায় একটি ড্রাম ট্রাক ও মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই একটি মোটরসাইকেল চূর্ণ-বিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক মিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে। পরেপরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তুষার ও রাব্বি নামে দু’জন ব্যক্তি মারা গেছে। এছাড়াও হাসপাতালে দুইজন চিকিৎসা নিচ্ছে বলেও জানা যায়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যাওয়ার খবর পেয়েছি। বর্তমানে ড্রাম টাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31