IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> শিক্ষা >> টপ নিউজ >> ৭ কলেজে আটকে থাকা পরীক্ষার নতুন তারিখ

৭ কলেজে আটকে থাকা পরীক্ষার নতুন তারিখ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে আটকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষসহ বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর নির্ধারিত তারিখগুলোয় পরীক্ষা নেয়া হবে।

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কার্যালয়ে সাত কলেজের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আবদুল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পরীক্ষা নেয়ার ওই সিদ্ধান্ত হয়।

সাত কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

গতকালের এই সভায় নির্ধারিত তারিখ অনুযায়ী ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে। ২০১৭ সালের স্নাতকোত্তর শেষ পর্বের (২০১৬-১৭) পরীক্ষা শুরু হবে ১৪ জানুয়ারি থেকে আর স্নাতকোত্তর প্রিলিমিনারি (২০১৫-১৬) ও পুরনো ডিগ্রি বিশেষ ব্যাচের পরীক্ষা শুরু হবে এর দু-তিন দিন পর থেকে।

২০১৮ সালের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ (২০১৫-১৬) ও ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের (২০১৬-১৭) পরীক্ষা শুরু হবে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

ডিগ্রি পাস তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ২৮ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি আর ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ২৭ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারির মধ্যে পরীক্ষার ফরম পূরণ করতে হবে।

২০১৮ সালের স্নাতকোত্তর শেষ পর্বের (২০১৭-১৮) পরীক্ষা শুরু আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। এর জন্য ১৬ থেকে ৩০ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে।

এ ছাড়া পুরনো শিক্ষার্থীদের জন্য স্নাতক দ্বিতীয় বর্ষের বিশেষ পরীক্ষা দ্রুত শুরু করার প্রক্রিয়া চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31