মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন এর উদ্যোগে ৩৪ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান বাজারে উদয়ন সমিতির (উস) প্রধান কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
উদয়ন সমিতির সভাপতি মো. মকলেছুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উদয়ন সমিতির নির্বাহী পরিচালক মো. ফজলুল হক মোল্লা, হাতুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক মন্ডল, সমিতির ম্যানেজার দুরুল হুদা, ইউপি সদস্য মোরশেদ আলম, মহিলা সদস্য কোহিনুর বেগম, মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, সমাজ সেবক বেলাল হোসেন, আব্দুর রব, সুলতান জাভেদ প্রমুখ।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৩ লাখ ৫০ হাজার টাকার অর্থায়নে মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলগামী ৩৪ জন শিক্ষার্থীর মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।


