IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ধামইরহাটে জামায়াতের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষনা

ধামইরহাটে জামায়াতের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষনা

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জামায়াতে ইসলামী দলের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। ৩১মে শনিবার সকাল ৮টায় ধামইরহাট উপজেলা জামায়াতে ইসলামী দলীয় কার্যালয়ে এক বিশেষ সভায় প্রার্থীদের নাম ঘোষনা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নওগাঁ জেলা আমীর, কেন্দ্রিয় মজলিসে সুরা সদস্য ও নওগাঁ ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক খন্দকার আব্দুর রাকিব। সভার সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান জুয়েল। নওগাঁ জেলা আমীর খন্দকার আঃ রাকিব ঘোষনা করেন আগামী স্থানীয় নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মাওলানা আতাউর রহমান,ভাইস চেয়ারম্যান পদে মাওলানা মারুফ আহাম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী ধামইরহাট মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য রহিমা আক্তার প্রার্থী হবেন।

এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১নং ধামইরহাট ইউনিযনে নওগাঁ জেলা ওলামা বিভাগের সভাপতি ও সহকারি অধ্যাপক মাওলানা একেএম কাজী ফজলুর রহমান, ২নং আগ্রাদিগুন ইউনিয়নে শ্রমিক কল্যান ফেডারেশনের ধামইরহাট উপজেলা শাখা সহ সভাপতি সারোয়ার আলম, ৩ নং আলমপুর ইউনিয়নে কর্মপরিষদ সদস্য আব্দুর কাদের, ৪নং উমার ইউনিয়নে ধামইরহাট উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি বেলায়েত হোসেন, ৫নং আড়ানগর ইউনিয়নে আড়ানগর ইউনিয়ন জামায়াতে ইসলামের নায়েবে আমীর মোসাদ্দেক হোসেন, ৬নং জাহানপুর ইউনিয়নে জাহানপুর ইউনিয়ন আমীর বায়েজিদ হোসেন, ৭নং ইসবপুর ইউনিয়নে ধামইরহাট উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল আজিজ, ৮নং খেলনা ইউনিয়নে খেলনা ইউনিয়ন জামায়েতের আমীর মাওলানা মুজাহারুল ইসলাম এবং ধামইরহাট পৌর মেয়র পদে ধামইরহাট পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু সাইদ সিদ্দিক প্রার্থী হবেন।

বিশেষ অতিথি নওগাঁ জেলা নায়েবে আমীর ইঞ্জিঃ এনামুল হক বিউটি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য তৃনম‚ল সদস্যদের মতামতের ভিত্তিতে উল্লিখিত ব্যাক্তিদের প্রার্থীতা ঘোষনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধান নওগাঁ অতিথি নওগাঁ জেলা আমীর আব্দুর রাকিব ভোটার তথা সকল মানুষের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে মানুষের সেবায় কাজ করার আহবান জানান। প্রার্থী ঘোষনায় বিশেষ সভায় প্রার্থীগণ ছাড়াও জামায়াতে ইসলামী দলের গুরুত্বপ‚র্ণ ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31