IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> বিনোদন >> টপ নিউজ >> ঈদে ইয়াশ-তিশার নতুন চমক ‘কিসমত’

ঈদে ইয়াশ-তিশার নতুন চমক ‘কিসমত’

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন ঈদে দর্শকদের জন্য চমক নিয়ে আসছে সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও তানজিন তিশা অভিনীত নাটক ‘কিসমত’। সিএমভি’র ব্যানারে নির্মিত এই বিশেষ নাটকের চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মুহাম্মাদ মিফতাহ আনান।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘কিসমত ব্যাপারটা আসলেই অলৌকিক। মানবজীবনের অনেক কিছুই এর ওপর নির্ভর করে। এই গল্পেও তেমনই দুটি বিপরীত মেরুর মানুষের জীবনে কিসমতের প্রভাব দেখা যাবে।’

নাটকে ইয়াশ রোহানকে দেখা যাবে ‘ফাহাদ’ চরিত্রে—একজন মৃদুভাষী, ভদ্র এবং আত্মকেন্দ্রিক যুবক, যার জীবন রিসল্ভ করে কেবল বাসা, অফিস ও লাইব্রেরিকে ঘিরে। অন্যদিকে তানজিন তিশা অভিনয় করছেন ‘সায়রা’ চরিত্রে—এক উচ্ছ্বসিত, প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়ছাত্রী, যে বহু প্রেমে জড়িয়েও আজও জীবনের প্রকৃত সঙ্গী খুঁজে পাচ্ছে না।

নির্মাতার ভাষায়, এই দুই ভিন্নধারার মানুষের মধ্যে দূরত্বের দেয়াল কীভাবে ভাঙে, নাকি আরও শক্ত হয়—তা নিয়েই ‘কিসমত’-এর গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘কিসমত’সহ প্রায় এক ডজন বিশেষ নাটক মুক্তি পাবে চাঁদরাত থেকে। ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে এসব কনটেন্ট।

নাটক ‘কিসমত’ শুধু একটি প্রেমের গল্প নয়, এটি কিসমত নামক এক অনিশ্চিত বাস্তবতার প্রতিফলন, যেখানে ভালোবাসা, বিচ্ছেদ ও পুনর্মিলনের টানাপোড়েন মিলবে আধুনিক রূপে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31