IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মহাদেবপুরে জামায়াতের উপজেলা ও ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

মহাদেবপুরে জামায়াতের উপজেলা ও ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন প্রাথীসহ ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে গতকাল রবিবার সকালে স্থানীয় বাসষ্ট্যান্ডের স্পাইসি চাইনিজ রেষ্টুরেন্টে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।

উপজেলা জামায়ের আমির মো. আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার মো. আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা বাইতুল মাল সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. রফিকুল ইসলাম, ইউসুফ আলী সোনার, সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু, সাবেক আমীর মো. শহিদুল ইসলাম ফারুক প্রমূখ। সমাবেশে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু, চেয়ারম্যান পদে ২ নং হাতুড় ইউনিয়নে উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোহাম্মদ আলী, ৪ নং চাঁন্দাশ ইউনিয়নে উপজেলা কর্মপরিষদ সহ সেক্রেটারী আলহাজ্ব মাওলানা আরিফ উদ্দিন মোল্লা, ৫ নং রাইগাঁ ইউনিয়নে রাইগাঁ ইউনিয়ন শাখার সহ সেক্রেটারী মো. মনিরুল ইসলাম মনির মাষ্টার, ৬ নং এনায়েতপুর ইউনিয়নে ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব মাওলানা মাহাতাব উদ্দিন মাষ্টার, ৭ নং সফাপুর ইউনিয়নে উপজেলা কর্মপরিষদ সদস্য মো. আশরাফুল ইসলাম, ১০ নং ভীমপুর ইউনিয়নে ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুল লতিফ।

বাকি ৪টি ইউনিয়নের প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। সমাবেশে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং মহিলা বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31