IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> টপ নিউজ >> টঙ্গীতে দুই বাসের সংঘর্ষে আহত ৩০

টঙ্গীতে দুই বাসের সংঘর্ষে আহত ৩০

টঙ্গীতে দুই বাসের সংঘর্ষে

টঙ্গীতে দুই বাসের সংঘর্ষে

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকার বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুই চালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সরকার পরিবহনের একটি বাস ও টাঙ্গাইলগামী সনিয়া পরিবহনের আরেকটি বাস বিপরীত দিক থেকে আসার সময় ফ্লাইওভারের মাঝামাঝি অংশে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও টঙ্গী থানা পুলিশ। আহতদের দ্রুত গাজীপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া কয়েকজন হলেন—বাগেরহাটের আব্দুর রহিম (২০), সেফালী (৪০), টাঙ্গাইলের মাজেদুর রহমান (৩২), ভাওয়াল মির্জাপুরের নুরুননাহার (৪০) ও আব্দুর রহমান (৪০), বরিশালের তানজিলা আক্তার (৩০), ময়মনসিংহের জেসমিন আক্তার (২৪) এবং বাকের হোসেন (২০)। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার আশরাফুল ইসলাম বলেন, “এক চালক বাসের মধ্যে আটকা পড়ে ছিলেন। ফায়ার সার্ভিস সদস্যরা বাসের সামনের অংশ কেটে তাকে উদ্ধার করেছেন। দুর্ঘটনার পর একটি বাস সরিয়ে নেওয়া হয়েছে, অপরটির অপসারণ কার্যক্রম চলছে।”

এ ঘটনায় মহাসড়ক ও ফ্লাইওভারে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও, পুলিশ ও ট্রাফিক বিভাগের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31