IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘কমছে না মব ভায়োলেন্স, চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস’

‘কমছে না মব ভায়োলেন্স, চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস’

বিএনপি

বিএনপি লোগো। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘মব ভায়োলেন্সের’ মাত্রা কোনোভাবেই কমছে না বলে মনে করছে বিএনপি।

শুক্রবার (৬ জুন) দুপুরে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান তুলে ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি সংবাদ সম্মেলনে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে রুহুল কবির বলেন, ‘আগামীকাল (শনিবার) ঈদুল আজহা উপলক্ষে আপনাদের গণমাধ্যমের সাংবাদিকসহ দেশবাসীকে জানাচ্ছি অকৃত্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। এবারের ঈদুল আজহা ফ্যাসিস্ট-মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’

‘ভয়, আতঙ্ক, গুম-খুন, মিথ্যা মামলায় গ্রেপ্তারের আগ্রাসী থাবা থেকে দেশবাসী অনেকটাই স্বস্তিতে ঈদের উৎসবে সামিল হবে। শান্তি, স্থিতি ও নাগরিক স্বাধীনতা জনগণের কাম্য, কিন্তু ক্ষমতালোভী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী রাষ্ট্র ও সমাজে সন্ত্রাসের বিভীষিকা নামিয়ে জনসমাজে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতা ধরে রেখেছিল।’

তিনি উল্লেখ করেন, ‘শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর গণতন্ত্রের সব নাম-নিশানা মুছে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ঐতিহ্যকে সম্পূর্ণভাবে নির্মূল করে ক্ষমতা আঁকড়ে ছিল। অবশেষে ছাত্র-জনতার মিলিত শক্তির কাছে পরাজিত হয়েছে শেখ হাসিনা।’

‘কোনও নিষ্ঠুর স্বৈরশাসকরা সব সময় মনে করে জনগণকে দমন করে ক্ষমতা ধরে রাখা সম্ভব, কিন্তু তা যে চূড়ান্তভাবে ব্যর্থ হয় সেটা তারা ক্ষমতায় থাকতে উপলবদ্ধি করে না। যে কারণে ঘটনাবহুল ঝড়ঝাপটার মধ্যে পতন হয় করুণ-বেদনাদায়ক ও অপমানজনকভাবে।’

রিজভী আহমেদ বলেন, ‘সরকারের প্রতি জনগণ বিশাল কিছু প্রত্যাশা করে না, কিন্তু জনগণ চায় আইনের শাসন, আদালত কর্তৃক ন্যায় বিচার, দুষ্টের দমন কিংবা শিষ্টের পালন। আওয়ামী আমলে গণতন্ত্রকামী মানুষকে আইন-আদালতের হৃদয়শূন্য নির্মম প্রবঞ্চনা ও কপটতার শিকার হতে হয়েছে। বর্তমানে মানুষ আশা করেছিল এই অন্তর্বর্তী সরকারের আমলে শান্তিতে থাকবে ও ভোগান্তি কমবে।’

‘কিন্তু এবারের ঈদেও গত তিনদিন ধরে ঢাকা রাজধানী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছতে ৫ থেকে ১০ ঘণ্টা বিলম্ব হয়েছে। মহাসড়কেই দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে আছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ সকাল থেকে ২০ থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের মধ্যে পড়েছে যানবাহনের যাত্রীরা, এ এক চরম দুর্ভোগ। এর ওপর চলছে অতিরিক্ত ভাড়া আদায়।’

তিনি অভিযোগ করেন, ‘দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘরমুখো মানুষের কাছ থেকে। এখনও চারদিকে ফ্যাসিস্ট আমলের দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস দেখতে পাওয়া যাচ্ছে।’

রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমান্বয়ে অনেক বেশি অবনতিশীল হয়েছে। সারা দেশে ছিনতাই আর ডাকাতির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডাকাতি-ছিনতাই দস্যুতা ও অপহরণের মতো ঘটনা ব্যাপকভাবে বেড়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘গত ২০২৪ সালের আগস্ট মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ১৪ হাজার অপরাধ সংঘটিত হয়েছে। গত ৫ই আগস্টের পর থেকে অপরাধ দমনে পুলিশি তৎপরতা অত্যন্ত শিথিল। পুলিশ এখনও প্রো-অ্যাক্টিভ হয়নি।’

‘মানুষ বলে শেখ হাসিনার আমলে গায়েবী মামলা হতো আর এখন গায়েবি আসামি হচ্ছে! ঢাকা মহানগরী যেন ছিনতাইয়ের স্বর্গরাজ্য হিসেবে পরিণত হচ্ছে। ঢাকার মোহাম্মদপুর ও মিরপুর যেন ছিনতাইকারীদের অভয়ারণ্যে। দিনে-দুপুরে মগবাজারে চাপাতি দিয়ে গুরুতর আঘাত করে একজন কিশোরের সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে।’

‘আশপাশের মহাসড়কগুলোতে চাঞ্চল্যকর ডাকাতির সংবাদ পাওয়া যাচ্ছে। এদিকে ‘মব ভায়োলেন্সের’ মাত্রা কোনোভাবেই কমছে না। সংবাদপত্রের তথ্যনুযায়ী ফ্যসিবাদের শেষ বছরের তুলনায় অপরাধ বেড়েছে ৬ দশমিক ১৬ শতাংশ। এই ঈদেও মানুষের মন থেকে চুরি-ডাকাতির আতঙ্ক দূর হচ্ছে না।’

‘মানুষকে নিরাপদ ও শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপকভিত্তিক উদ্যোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুত জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানাচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ স্থান গড়ে তুলতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অতীব জরুরি’, বলেন রিজভী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31