IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ২১টি পরিবারে কোরবানির পশু বিতরণ

২১টি পরিবারে কোরবানির পশু বিতরণ

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ২১ পরিবারের মাঝে কোরবানির পশু উপহার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৬ জুন) দুপুরে জেলার ২১টি শহীদ পরিবারের মাঝে একটি করে কোরবানির পশু (ছাগল) উপহার দেওয়া হয়। এ সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসব উপহার তুলে দেন এনসিপির নেতাকর্মীরা।

উপহার পাওয়া শহীদ পরিবারগুলো হলো- সিদ্ধিরগঞ্জ থানার সুমাইয়া আক্তার, ইরফান ভূঁইয়া, পারভেজ হালদার, তুহিন, আহসান কবির। ফতুল্লা থানার মাবরুর হোসেন রাব্বি, আদিল, পারভেজ। আড়াইহাজার থানার আরমান মোল্লা, সজল মিয়া। সদর থানার আবু হাসাইন মিজি। বন্দর থানার মো. স্বজন, সোনারগাঁও থানার মোহাম্মদ সাইফুল হাসান দুলাল, ইমরান হাসান, মো. রোমান, ইব্রাহিম, মো. জনি সহ ২১ জন। এই শহীদদের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে নারায়ণগঞ্জে শহীদ হওয়া ২১ জনের নামে কোরবানি করার অংশ হিসেবে শহীদ পরিবারের কাছে কোরবানির পশু উপহার হিসেবে পৌঁছে দিয়েছি। আমরা মনে করি শহীদরা আমাদের প্রেরণা। তাদের যত স্মরণ করবো, দেশ তত সঠিক পথে থাকবে।’

উপহার পেয়ে শহীদ পরিবারের স্বজনরা এনসিপি নেতাকর্মীদের ধন্যবাদ জানান তাদের স্মরণ করার জন্য। পরিবারের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

জুলাই আন্দোলনে সিদ্ধিরগঞ্জে শহীদ তুহিনের স্বজনরা বলেন, ‘ঘটনার দিন তুহিন গাড়ি নিয়ে চিটাগাং রোড গিয়েছিল। সেখানে হেলিকপ্টার থেকে গুলিতে স্পটেই মারা যায়। যারা আজ তুহিনকে স্মরণ করে কোরবানির পশু উপহার দিয়েছে তাদের ধন্যবাদ জানাই।’

শহীদ আহসানুল কবিরের বাবা হুমায়ুন কবীর বলেন, ‘আমার ছেলেটা ঢাবি থেকে মাস্টার্স করেছিল। ঘটনার দিন হাইওয়ের পাশে একটি মিছিল বের হয়েছিল। সে সামনে এগিয়ে যায়। হেলিকপ্টার থেকে গুলি করলে সবাই সরে গেলেও আহসান সরেনি। তখনই বুকে গুলি লেগে মারা যায়। এনসিপির ছেলেরা যে আমার ছেলেকে স্মরণ করে এই পর্যন্ত এসেছে এটার জন্য ধন্যবাদ জানাই।’

শহীদ আদিলের বাবা আবুল কালাম বলেন, ‘আমার ছেলে ১৯ জুলাই আন্দোলন চলাকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের এসবি গার্মেন্টসের সামনে পুলিশের গুলিতে মারা যায়। এনসিপি যে উদ্যোগ নিয়ে শহীদদের স্মরণে রেখেছে এটা সত্যিই প্রশংসনীয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, আহমেদুর রহমান তনু, জেলা সমন্বয়ক কমিটির সদস্য আব্দুর রহমান গাফফারীসহ জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31