IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> টপ নিউজ >> টিউলিপের চিঠি আইনি প্রক্রিয়ায় বিবেচনায় : শফিকুল আলম

টিউলিপের চিঠি আইনি প্রক্রিয়ায় বিবেচনায় : শফিকুল আলম

টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যে চিঠি পাঠিয়েছেন, তা হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা একটি চিঠি পেয়েছি।” চিঠির জবাব দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল বলেন, “চিঠির বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে।”

চার দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এই সফরের মধ্যেই হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকালের চায়ের আমন্ত্রণ জানিয়ে টিউলিপ সিদ্দিক চিঠিটি পাঠিয়েছেন বলে জানা যায়।

ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক বলেন, দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘ভুল বোঝাবুঝি’ দূর করতেই তিনি এই সাক্ষাৎ চান। তার ভাষায়, “আমি আশা করি এই বৈঠকের মাধ্যমে ঢাকায় দুর্নীতি দমন কমিশনের সেই ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব হবে— যার মাধ্যমে আমার খালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।”

ব্রিফিংয়ে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ সিদ্দিক সদস্য ছিলেন কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, “না, টিউলিপ সিদ্দিক ছিলেন না।”

চিঠি পাঠানোর খবরটি প্রথমে বাংলাদেশি সংবাদমাধ্যমে আসে গত রোববার, প্রধান উপদেষ্টার সফরের একদিন আগে। সেদিন প্রেস সচিব জানিয়েছিলেন, “আমরা এখন পর্যন্ত তার কোনো চিঠি হাতে পাইনি।” একই বক্তব্য তিনি নিজের ফেইসবুক পেজেও প্রকাশ করেন।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির সংসদ সদস্য। বাংলাদেশ ও যুক্তরাজ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে তিনি গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

তার খালা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেই মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির মামলাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। সেই মামলাগুলোর কিছুতে টিউলিপের নামও এসেছে বলে সূত্র জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31