IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> দুপুরে বহিষ্কার বিকেলে বিএনপির অনুষ্ঠানে উপস্থিত সেই নেতা

দুপুরে বহিষ্কার বিকেলে বিএনপির অনুষ্ঠানে উপস্থিত সেই নেতা

পুঠিয়া বিএনপির ফরম বিতরণ ক্যাম্প

পুঠিয়া বিএনপির ফরম বিতরণ ক্যাম্প। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মাকে গত বুধবার (১২ জুন) দুপুর ২ টা সময় দলের শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হলেও একই দিন বিকেল ৫ টায় জিউপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ ক্যাম্প অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী পুঠিয়া-দূর্গাপুর। অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল।

পুঠিয়া উপজেলার স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, সদ্য বহিষ্কার হওয়া নেতাকে প্রধান বক্তা হিসেবে বিএনপির অনুষ্ঠানে জায়গা দিয়ে তারা জেলা বিএনপিকে অপমান করলেন এবং জেলা বিএনপির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এ অনুষ্ঠানটি করা হলো। সেই সাথে জেলা বিএনপি নেতাদের প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে এই সকল নেতা কর্মীরা মনে করেন।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন , একজন বহিষ্কার নেতা যদি তার বহিষ্কার না মানতে চাই। যারা বহিষ্কাত নেতাকে সংঘ দিচ্ছে তাদেরকেও সংস্কচ করা হবে। বহিষ্কার যোগ্য অপরাধ যদি সে করে থাকে তাহলে তাকে বহিষ্কার করা হয়েছে। যারা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাহলে তাদেরও এই অপকর্মের পিছনে হাত আছে। তারাও একই দোষে দোষী হয়ে যাবে। পার্টির নিয়ম অনুযায়ী তাদেরকেও শোকজ করা হবে।

রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, গতকালকে বিকেলের বিএনপির অনুষ্ঠানে বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম আমাদের অবগত করেছেন। সে বলেন আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়টি তিনি অবগত ছিলেন না।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক বলেন,আসলে আপনারা জানেন যে আমাদের পুঠিয়া উপজেলার বিড়ালদহ হাতিনাজা গত ৯ তারিখে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। যাদের জড়িত থাকার কথা বিভিন্ন পত্রপত্রিকায় ও সামাজিক মাধ্যমে জানতে পারি। এরপরে আমরা দলীয়ভাবে সত্যতা যাচাইয়ার জন্য একটি তদন্ত টিম গঠন করি। সেই টিম এলাকাটিতে প্রতিবেশী এবং ভুক্তভোগী সকলের সঙ্গে কথা বলে। এবং সেই তদন্ত প্রতিবেদনটি জেলার কাছে পাঠানো হয়। সে তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এবং বহিষ্কৃত নেতা কার সাথে প্রোগ্রামে গেল সে প্রোগ্রামের প্রধান অতিথি কে ছিলো সবাই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে। একজন দায়িত্বশীল নেতা কিভাবে একজন বহিষ্কার নেতাকে নিয়ে বিএনপির প্রোগ্রাম করে এটা আমার বুঝে আসেনা। এতে বোঝা যায় যে জেলা নেতাদেরকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রোগ্রামটি সম্পন্ন করা হয়েছে।

সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুইবারে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বর্তমানে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল বলে, আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কারের বিষয়ে আমার জানা ছিল না। তবে আমি যখন জানতে পেরেছি তখন বিএনপির একটাই অনুষ্ঠান চলমান ছিল । সেই মুহূর্তে কোন প্রকার পদক্ষেপ নেয়া হয়নি। তবে যেহেতু আমাদের হাই কমেন্টের সিদ্ধান্ত তা আমাদের মানতেই হবে। এর পরবর্তীতে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেগুলোতে আমরা সর্বদাই সজাগ থাকবো বলে তিনি জানান।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মা বলেন, জনগণ আমায় ডেকেছে, আমি তাদের ডাকে সাড়া দিয়েছি। কে আমাকে বহিষ্কার করলো তাকে আমাকে বহিষ্কার করলো না এটা দেখার বিষয় না। আমাকে যখন ডাকবে আমি তখনই তাদের ডাকে সাড়া দেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31