IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে নতুন গ্যাস মিলবে না’

‘কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে নতুন গ্যাস মিলবে না’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে নতুন গ্যাস সংযোগের সম্ভাবনা নেই। সরকারের লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহ করা। বাসাবাড়িতে এলপিজি গ্যাসই ব্যবহার করতে হবে। শুক্রবার সকালে সিলেট গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, প্রতিবছর ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমছে, নতুন করে উৎপাদনে যুক্ত হচ্ছে মাত্র ৬০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট তাই গ্যাস আমদানি বাড়ছে। সেটা নিয়ন্ত্রণের জন্য নিজেদের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার।

সিলেটের গ্যাস উৎপাদন ও পাথর কোয়ারিগুলোতে খনিজ সম্পদ সম্পর্কে খোঁজখবর নিতে শুক্রবার সকালে দুইদিনের সফরে সিলেটে যান বিদ্যুৎ ও জ্বালানি, খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সিলেটে নেমেই চলে যান সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রে। সেখানে নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া কৈলাশটিলা-৭ কূপটি পরিদর্শন করেন। পরে সেখান থেকে চলে যান এমএসটিই প্লান্টে। সেখানে বসেই এ অঞ্চলের গ্যাস উৎপাদনে নেয় উন্নয়ন কর্মকাণ্ডের নানা খোঁজখবর নেন তিনি। ঘুরে দেখেন বিভিন্ন স্থাপনা।

পরিদর্শন শেষে জ্বালানি উপদেষ্টা দেশের জ্বালানি সীমাবদ্ধতা ও নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা এখানে এসেছি মূলত গ্যাস উৎপাদন বাড়াতে সিলেট গ্যাস ফিল্ডের বেশ কিছু উন্নয়ন মূলক কাজ হচ্ছে। পুরাতন কূপগুলোর ওয়ার্কওভার এবং নতুন কূপ খনন হচ্ছে সেগুলো দেখতে।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, প্রতিবছর গ্যাসের উৎপাদন কমছে ২০০ মিলিয়ন ঘনফুট। যার বিপরীতে মাত্র ৬০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা যুক্ত করতে পারছি। সেই ঘাটতির কারণে এলএনজি আমদানি বাড়ছে। গ্যাসের উৎপাদন বাড়িয়ে কিভাবে আমদানি কমানো যায় সেই চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, উৎপাদন বাড়াতে ইতিমধ্যে ভোলা ও জামালপুরে নতুন কূপ খনন হচ্ছে। এছাড়া বিভিন্ন স্থানে ভূতাত্ত্বিক জরিপ চলমান রয়েছে। আমরা কূপ খননের জন্য নতুন একটি রিগ ক্রয় করছি, একটি রিগ দিয়ে সম্ভব হচ্ছে না এছাড়া নতুন রিগগুলো অত্যাধুনিক মানের। ইতিমধ্যেই ডিপিডি তৈরি হয়েছে দ্রুতই তা ক্রয় করা হবে।

গত এক মাস ধরে পরীক্ষামূলকভাবে সিলেট গ্যাস ফিল্ডের কৈলাশটিলা-৭ ও সিলেট-১০ কূপ হতে ৮ মিলিয়ন করে দৈনিক ১৬ মিলিয়ন ঘটফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। নতুন এই ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন উপদেষ্টা।

আবাসিকে নতুন গ্যাস দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে- ফাওজুল কবির খান বলেন, আবাসিকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও সম্ভাবনা নেই। আমার পক্ষে যদি সম্ভব হতো, তাহলে আমি ঢাকা শহরেও আবাসিকে গ্যাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতাম। কারণ এ আবাসিক গ্যাস সরবরাহ সবচেয়ে ইনইফিসিয়েন্ট, যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস মিলছে না, শিল্প কারখানায় গ্যাস দেওয়া যাচ্ছে না সেখানে বাসা বাড়িতে গ্যাস সরবরাহ অপচয় মনে করি। বাসা বাড়িতে গ্যাস সরবরাহের যে খরচ তার তুলনায় যে পরিমাণ অর্থ পাওয়া যায় তার মধ্যে বিস্তর ফারাক।

যেসব এলাকায় গ্যাস উৎপাদন হচ্ছে সেসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগের যে দাবি করছেন তাও নাকচ করেন তিনি বলেন, যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন হচ্ছে সেসব এলাকায় আমরা স্বল্পমূল্যে এলপিজি সিলিন্ডার দিচ্ছি। বাজারে যেখানে এলপিজি সিলিন্ডারের মূল্য ১৪০০ টাকা সেখানে এসব এলাকায় ৮০০ টাকায় দেবে সরকার।

তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সচেতনতা তৈরি করুন, আর বাসা বাড়িতে গ্যাস কেউ পাবেন না। এলপিজি এসে গেছে, আমরা দামও কমানোর চেষ্টা করছি। এখন থেকে বাসা বাড়িতে এলপিজি, শিল্পকারখানায় পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হবে।

পরে বিকাল সিলেট গ্যাস ফিল্ডের সিলেট-১০ কূপসহ আরও কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন তিনি। শনিবার সিলেটের জাফলং ও ভোলাগঞ্জ পাথর কোয়ারি পরিদর্শন করবেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31