IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মহাদেবপুরে ইসলামী আন্দোলনেরসংসদ সদস্য প্রার্থী ঘোষণা

মহাদেবপুরে ইসলামী আন্দোলনেরসংসদ সদস্য প্রার্থী ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে ডাকবাংলো হলরুমে মহাদেবপুর-বদলগাছী উপজেলার দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের পক্ষে নওগাঁ জেলা শাখার সেক্রেটারি প্রভাষক মুহাম্মদ শহিদুল ইসলামকে নওগাঁ-৩ আসনের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচীব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম।

নওগাঁ জেলা শাখার সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাষ্টার মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী, কৃষি ও শ্রম বিষয়ক উপ কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহ।

উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মা’আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার উপদেষ্টা মুফতি নাসির বীন আজগরী, সভাপতি হাফেজ আজাদ হোসেন, সাবেক সভাপতি মওলানা মো. জাকারিয়া রহমান, সহ সভাপতি হযরত মওলানা শহিদুল ইসলাম. বদলগাছী উপজেলা শাখার সভাপতি মো. আব্দুর রউফ, মহাদেবপুর উপজেলা শাখার সদস্য আকতার হোসেন, খাজুর ইউনিয়ন শাখার সেক্রেটারি হাবিবুর রহমান, উত্তরগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ সুমোন হোসেন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি শাহিনুর রহমান প্রমূখ।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী ঘোষণাসহ তাদেরকে সাথে নিয়ে দায়িত্বশীলদের মাঠে কাজ করার অনুরোধ জানানো হয়।

এ দুই উপজেলায় বিপুল সংখ্যক মেম্বার ও চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচীব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31