ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় ৫নং বাকশিমইল ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১শে জুন রাত ৭ টার দিকে মোহনপুরে কৃষক দলের ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় সভাপতিত্ব করেন বাকশিমইল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মুনছেদ হোসেন মিঠু।পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাকারিয়া মন্ডল।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক ও সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা বাবলু।
এই সময় উপস্থিত ছিলেন বাকশিমইল ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহাবুর, শফিকুল, সদস্য সচিব রামকৃষ্ণ, জাহানাবাদ ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুকুল হোসেন, ধূরইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি শামসুদ্দিন ওরফে সমো, ধূরইল ২নং ওর্য়াড সভাপতি রেজাউল, ৬নং ওর্য়াড সভাপতি আফসার, সাধারণ সম্পাদক আকবর, ১নং ওর্য়াড সভাপতি মুনতাজ, ৭নং ওর্য়াড সভাপতি রেজাউল,ধূরইল ইউনিয়ন কৃষকদলের
সাধারণ সম্পাদক শাহীন আলম সহ অনেকে।


