IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> শেখ হাসিনার পক্ষ থেকে সরে দাঁড়ালেন আইনজীবী

শেখ হাসিনার পক্ষ থেকে সরে দাঁড়ালেন আইনজীবী

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পাওয়া আমিনুল গনি (টিটু) তার সামাজিক মাধ্যমে মন্তব্য নিয়ে বিতর্কের পর সরে দাঁড়িয়েছেন।

বুধবার (২৫ জুন) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে সাবেক পাবলিক প্রসিকিউটর মো. আমির হোসেনকে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দেন।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার সঙ্গে দলীয় নেতাদের ফোনালাপ ফাঁস হতে থাকে, যার একটি ক্লিপে তাকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ ফরেনসিক পরীক্ষায় তা সত্য প্রমাণিত হলে প্রসিকিউশন বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনে এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলকে শোকজ করা হয়।

নির্ধারিত তারিখগুলোয় তারা হাজির না হওয়ায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং শেষমেশ ১৯ জুন তাদের পক্ষে আইনজীবী হিসেবে রাষ্ট্রনিযুক্ত করা হয় আমিনুল গনি টিটুকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি চেয়ে তার পোস্ট সামনে এলে পেশাদারিত্ব, নৈতিকতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।

বুধবার শুনানিকালে ট্রাইব্যুনাল এ বিষয়ে আপত্তি জানালে আমিনুল গনি জানান, তিনি ব্যক্তিগতভাবে যা বলেছেন তা পেশাগত দায়িত্ব থেকে আলাদা এবং মামলাটি তিনি নৈতিকভাবে চালাতে প্রস্তুত। তবে আদালতের ‘ন্যায়বিচারের স্বার্থে’ মন্তব্যের পর তিনি নিজেই প্রত্যাহারের আবেদন করেন এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে নতুন আইনজীবী নিয়োগ দেন।

পরবর্তী শুনানি আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31