IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> টপ নিউজ >> চীনা ওষুধ তৈরিতে বছরে ৫৯ লাখ গাধা হত্যা

চীনা ওষুধ তৈরিতে বছরে ৫৯ লাখ গাধা হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের একটি ওষুধ তৈরিতে আফ্রিকায় প্রতি বছর ৫৯ লাখ গাধা হত্যা করা হয়।

আজ যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ডাঙ্কি স্যাংচুয়ারির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

এই বিশাল সংখ্যক গাধা হত্যার পেছনে রয়েছে চীনের ‘ইজিয়াও’ নামক ওষুধ উৎপাদন। গাধার চামড়া থেকে প্রাপ্ত কোলাজেন ব্যবহার তৈরি করা হয় এই ওষুধ।

চীনাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কিয়ানঝান জানিয়েছে, ইজিয়াও শিল্পের বর্তমান বাজার মূল্য প্রায় ছয় দশমিক আট বিলিয়ন ডলার।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সালে চীনে গাধার সংখ্যা ছিল প্রায় এক কোটি ১০ লাখ। ২০২৩ সালে তা কমে ১৫ লাখে নেমে আসে। ফলে গাধার চাহিদা মেটাতে চীন এখন আফ্রিকার দিকে ঝুঁকছে।

গাধার সংখ্যা কমায় আফ্রিকান ইউনিয়ন গত বছর গাধা হত্যার ওপর ১৫ বছরের নিষেধাজ্ঞা জারি করে।

ডাঙ্কি স্যাংচুয়ারি জানিয়েছে, ইজিয়াও শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বিশ্বব্যাপী গাধার চামড়ার বাণিজ্য চালাচ্ছে, যার অনেকটাই অবৈধ।

তারা বলছে, গত বছর বিশ্বব্যাপী প্রায় ৫৯ লাখ গাধা হত্যা করা হয়েছে।

গাধার মূল্য ও চাহিদা বাড়ায় অবৈধ চক্রগুলো আফ্রিকা মহাদেশে এই কার্যক্রম চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে গাধা হত্যা,সঠিক প্রক্রিয়া মেনে চামড়া পরিবহন না করার কারণে সংক্রামক রোগ সহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে।

তবে এই অসাধু কর্মকাণ্ডের কারণে সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ে পড়েছে গাধার ওপর নির্ভর করে জীবনযাপন করা মহিলা ও শিশুরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31