IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘জুলাই সনদ নিয়ে শঙ্কা, আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়’

‘জুলাই সনদ নিয়ে শঙ্কা, আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন জুলাই সনদ স্বাক্ষর নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। ফলে আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে সবাই মিলে সনদে স্বাক্ষর করার যে স্বপ্ন তারা দেখেছিলেন, তা বাস্তবায়ন হবে কি না, তা এখন রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে।

রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সপ্তম দিনের আলোচনায় এসব মন্তব্য করেন তিনি।
দ্বিতীয় দিনের মতো এনবিআরে শাটডাউন, চাপ বাড়ছে রাজস্ব খাতে

আলোচনায় নতুন কোনো বিষয় না রেখে পূর্বের কিছু গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি — যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের গঠন ও দায়িত্ব— পুনরায় আলোচনায় আনা হয়।

আলী রীয়াজ বলেন, “গত জুলাইয়ে দলীয় পতাকার বদলে আমরা সবাই দেশের পতাকা তুলে ধরেছিলাম। সেই গণআন্দোলনের চেতনা থেকে আমরা দূরে সরে যেতে পারি না।”

তিনি সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, “ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা হ্রাস করতে হবে। কারণ, একনায়কতান্ত্রিক শাসনের ঝুঁকি তৈরি হয়েছে। স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করাও এই সংস্কারের অংশ।”

আলোচনার গতি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, “আমরা কি শুধু দলের স্বার্থ দেখব, না দেশের স্বার্থও বিবেচনায় নেব?”

তিনি জানান, কমিশন নমনীয় অবস্থান নিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্মিলিত চেষ্টায় সংস্কারের অনেক বিষয়ের ওপর অগ্রগতি হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “কমিশন কারও প্রতিপক্ষ নয়। বরং কমিশন প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তরিকভাবে কাজ করতে চায়।”

আলোচনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি এম. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31