IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ‘ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি’

‘ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি’

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “ক্ষমতায় এসে শুধু নির্বাচন নয়, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।”

রোববার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি জানান, ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ঘিরে কর্মসূচি চলবে, যাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত থাকবেন। এই কর্মসূচির সূচনা হবে ৩০ জুন মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধার মাধ্যমে।

রিজভী অভিযোগ করে বলেন, “সরকার চায় না দেশের জনগণ স্থিতিশীল থাকুক। বরং তারা বিভ্রান্তি ও অরাজকতা তৈরি করতে চায়।” কুমিল্লায় ধর্ষণের ঘটনাকে উদাহরণ দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের এক নেতা এই ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিচ্ছিন্ন নয়, বরং সুপরিকল্পিত চক্রান্তের অংশ।”

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “ধীর পদক্ষেপের কারণে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। মুরাদনগরের ঘটনার দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বিএনপির দাবি, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রের প্রতীক, যা ক্ষমতা নয়, শহীদদের রক্ত ও স্বপ্নের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই চেতনাকে সামনে রেখেই তারা কর্মসূচি বাস্তবায়ন করতে চায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31