IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> বিমানবন্দরে ব্যাগে গুলির ম্যাগাজিন : যা বললেন আসিফ মাহমুদ

বিমানবন্দরে ব্যাগে গুলির ম্যাগাজিন : যা বললেন আসিফ মাহমুদ

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ স্ক্যানিংয়ের সময় গুলিভর্তি একটি ম্যাগাজিন পাওয়া যাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানিয়েছেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং ভুলবশত ঘটে গেছে।

রোববার (২৯ জুন) সকালে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে তাঁর ভোরে ফ্লাইট ছিল। ভোরে তাড়াহুড়ো করে প্যাকিংয়ের সময় একটি অস্ত্রসহ ম্যাগাজিন বাসায় রেখেছিলেন, তবে ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়।

আসিফ মাহমুদ লিখেছেন, “স্ক্যানিংয়ে সেটি ধরা পড়লে আমি সঙ্গে সঙ্গে প্রটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি দিয়ে দিই। ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত ছিল।”

তিনি আরও বলেন, “নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্সপ্রাপ্ত বৈধ অস্ত্র রয়েছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেয়ার কারণে আমার ওপর একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। ফলে সরকারি নিরাপত্তা না থাকলে নিজের ও পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্সধারী অস্ত্র রাখা খুব স্বাভাবিক।”

আসিফ মাহমুদ আরও বলেন, “শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করতাম? যদি আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্র রেখে আসতাম না। এখানে কোনো অবৈধ কিছু নেই। তবে বিষয়টি নিয়ে আলোচনা হতেই পারে।”

এ সময় তিনি সংবাদমাধ্যমে খবর সরানোর জন্য চাপ দেয়ার অভিযোগও অস্বীকার করেন। বলেন, “এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। ঘটনার পর টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনেকক্ষণ পর অনলাইনে এসে দেখি কত কিছু হয়ে গেছে। একজন নাগরিক হিসেবে যার নিরাপত্তা ঝুঁকি আছে, তিনিও আইনি প্রক্রিয়া মেনে অস্ত্রের লাইসেন্স করতে পারেন।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31