IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৩৬ দিনের কর্মসূচি শুরু

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৩৬ দিনের কর্মসূচি শুরু

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৪ সালের ১ জুলাই বাংলাদেশ সাক্ষী হয়েছিল এক ঐতিহাসিক ঘটনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ‘কোটা সংস্কার আন্দোলন’ রূপ নেয় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’। তিন দিনের কর্মসূচি দিয়ে শুরু হওয়া এই প্রতিবাদ পরিণত হয় সরকারবিরোধী আন্দোলনে, যার চূড়ান্ত রূপ দেখা যায় ‘জুলাই গণঅভ্যুত্থানে’। টানা ৩৬ দিনের সেই আন্দোলনে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি চলবে আজ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত।

অন্তর্বর্তী সরকারের কর্মসূচি: আজ মঙ্গলবার শহীদদের স্মরণে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ উপাসনালয়গুলোতে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। দেয়া হবে ‘জুলাই ক্যালেন্ডার’। শুরু হবে ‘গণস্বাক্ষর কর্মসূচি’, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। এছাড়া জুলাইয়ের শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘শহীদ শিক্ষাবৃত্তি’ চালু করা হবে।

বিএনপির কর্মসূচি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপিও পৃথকভাবে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এতে রয়েছে—

বিজয় মিছিল, মৌন মিছিল ও ছাত্র সমাবেশ

আলোচনা সভা ও সেমিনার

রক্তদান কর্মসূচি, পথনাটক ও গ্রাফিতি অঙ্কন

শিশু অধিকারবিষয়ক আয়োজন

ডেঙ্গু ও করোনা সচেতনতামূলক কার্যক্রম

আজ রাতেই ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক কর্মসূচি হবে। আগামীকাল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে জাতীয় আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এনসিপির কর্মসূচি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আজ থেকে শুরু করছে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি, যার স্লোগান—‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে, যা ৩০ জুলাই পর্যন্ত চলবে। এছাড়া—

৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও দলের ইশতেহার পাঠ

১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’

৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ পালন করা হবে

জামায়াতে ইসলামীর কর্মসূচি: বাংলাদেশ জামায়াতে ইসলামীও এই বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31