IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘গুমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

‘গুমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : গুমের ঘটনায় সেনাবাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাসদর। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশন্স ডিরেক্টরেটের (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন সংস্থায় কর্মরত সেনা সদস্যরা সরাসরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকেন না। তবুও যদি কারও বিরুদ্ধে গুমের মতো গুরুতর অভিযোগ ওঠে, তাকে আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ পাওয়া গেছে। সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

জুলাই আন্দোলনে চিকিৎসাসেবা:

জুলাই মাসের আন্দোলনে আহতদের চিকিৎসাসেবার বিষয়েও তথ্য দেন কর্নেল শফিকুল ইসলাম। তিনি জানান, সেনা নিয়ন্ত্রিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ পর্যন্ত ৪ হাজার ৭৯০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ২২ জন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি আছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা:

ব্রিফিংয়ে সেনাবাহিনীর জননিরাপত্তা কার্যক্রম তুলে ধরে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং দমনেও অভিযান চলছে। এখন পর্যন্ত ৪০০ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।’

পার্বত্য এলাকায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযান সম্পর্কেও তথ্য দেন শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সম্প্রতি পরিচালিত অভিযানে ২৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় এক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।’

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31