ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন সিংড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমেটির সদস্য অধ্যক্ষ আনারুল ইসলাম আনু।
বৃহস্পতিবারে বিকালর সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া বাজারে তিনি ৩১ দফার লিফটে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারফুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সদস্য কুরবান আলি,চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রন্জু,সাধারণ সম্পাদক এড্য.আমিনুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী,৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজু আহমেদ,চৌগ্রাম ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক এমদাদুল হক মিলন প্রমুখ।
লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।


