ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন সিংড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমেটির সদস্য অধ্যক্ষ আনারুল ইসলাম আনু।
শুক্রবার বিকালর সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ইটালি,তিরাইল সহ বিভিন্ন বাজারে তিনি ৩১ দফার লিফটে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমেটির সদস্য ও ইটালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু,সিংড়া পৌর.বিএসপির সদস্য সংগ্রহ ও নির্বাচন কমেটির আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন সাখা,সদস্য সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।


