IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> টপ নিউজ >> ধর্ম >> আশুরা ইসলামি ইতিহাসের অত্যন্ত তাৎপর্যময় ও হৃদয়স্পর্শী দিন

আশুরা ইসলামি ইতিহাসের অত্যন্ত তাৎপর্যময় ও হৃদয়স্পর্শী দিন

ধূমকেতু প্রতিবেদক, আবুল কালাম আজাদ,রাজশাহী : আল্লাহ তাআলা যখন আসমান জমিন সৃষ্টি করেন, তখন থেকেই সময়ের হিসাব নির্ধারিত করে দিয়েছেন। বারো মাসের এই হিজরি পঞ্জিকার মাঝে তিনি চারটি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। এই চারটি সম্মানিত মাস হলো রজব, জিলকদ, জিলহজ ও মহররম। মহররম মাসটি শুধু সম্মানিতই নয়, এটি হিজরি নববর্ষের প্রথম মাসও। এই মাসের একটি বিশেষ দিন আশুরা ইসলামি ইতিহাসের অত্যন্ত তাৎপর্যময় ও হৃদয়স্পর্শী দিন।

ঐতিহাসিক বহু ঘটনার নিরব সাক্ষী এই দিন। আল্লাহ তাআলা এই দিনেই নূহ (আ.) এর কিশতিকে জুদী পাহাড়ে স্থিত করেছিলেন, এই দিনে মুসা (আ.) -কে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং তার শত্রুকে চূর্ণ করেছিলেন। এই দিনেই আল্লাহ তাআলা আদম (আ.) এর তওবা কবুল করেছিলেন, ইদ্রীস (আ.) কে উঁচু মর্যাদায় উত্তোলন করেছিলেন, আইউব (আ.) কে রোগমুক্ত করেছিলেন (ইবনু রজব, লাতায়িফুল মা’আরিফ)।
এসব ঘটনা আমাদের জানিয়ে দেয় আল্লাহর ওপর নির্ভর করলেই তিনি পথ করে দেন মুক্তির।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন: নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো, আল্লাহর কিতাবে সেদিন থেকেই যেদিন তিনি আসমান-জমিন সৃষ্টি করেছেন। এর মধ্যে চারটি মাস সম্মানিত। এটাই সঠিক জীবনপথ। সুতরাং এই মাসগুলিতে নিজেদের ওপর জুলুম কোরো না। (সূরা আত-তাওবাহ: ৩৬)
হাদীস শরীফে মহানবী (সা.) বলেন: রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মহররম মাসে রোজা রাখা। (সহীহ মুসলিম)

আশুরা শব্দটি এসেছে আরবি আশারা শব্দ থেকে যার অর্থ দশ । মহররম মাসের দশম দিনকে বলা হয় আশুরা। এই দিনটি ইতিহাসে গভীরভাবে জড়িত অসংখ্য স্মৃতিময় ও তাৎপর্যপূর্ণ ঘটনার সঙ্গে। এদিনে ঘটেছে নবী-রাসূলদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, এবং এই দিনেই সত্য-মিথ্যার লড়াইয়ে রচিত হয়েছে শহীদের রক্তে এক মহাকাব্য।

ইতিহাসে থেকে জানা যায়,হজরত আদম (আ.) কে এদিনে সৃষ্টি করা হয় এবং এদিনেই তাঁর তওবা কবুল করা হয়।
হজরত নূহ (আ.) এর কিশতী জুদি পাহাড়ে অবতরণ করে এই দিনে।
হজরত ইবরাহিম (আ.) জন্মগ্রহণ করেন এবং আগুন থেকে মুক্তি লাভ করেন এই দিনে।
হজরত মূসা (আ.) লোহিত সাগর পার হন ও ফেরাউন তার সেনাবাহিনীসহ সাগরে ডুবে মারা যায় এই পবিত্র আশুরার দিনেই।
হজরত আইয়ুব (আ.) দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করেন এই দিনে।
হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পান, হজরত ইউসুফ (আ.) পিতার সাথে পুনরায় মিলিত হন,
হজরত ঈসা (আ.) আসমানে উত্তোলিত হন এই সব ঘটনাও আশুরার দিনের বরকতপূর্ণ ঘটনা।
এইসব ইতিহাস শুধু চিরস্মরণীয় নয়, এগুলো এক অনন্য শিক্ষা বহন করে: সত্য ধৈর্য ও ত্যাগের মাধ্যমে জয়ী হয়, আর আল্লাহর পক্ষ থেকে সহায়তা আসে তাঁর বান্দাদের জন্য যারা তার ওপর আস্থা রাখে।

কারবালার প্রান্তরে আত্মত্যাগের অমর ইতিহাস:-
তবে আশুরার সবচেয়ে হৃদয়বিদারক ও বিশ্বমুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ৬১ হিজরি সালের ১০ মহররম কারবালার সেই নির্মম মর্মান্তিক ঘটনা । সেদিন দুনিয়ার ইতিহাসে লেখা হয়েছিল ন্যায়ের জন্য আত্মত্যাগের চরম দৃষ্টান্ত। রাসূলুল্লাহ (সা.) এর দৌহিত্র, জান্নাতের যুবকদের সরদার, ইমাম হুসাইন (রা.) পরিবার ও সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এক কঠিন অন্যায়ের বিরুদ্ধে।

হযরত ইমাম হুসাইন (রা.) এর শাহাদাত। কারবালার প্রান্তরে তাওহিদের পতাকা সমুন্নত রাখতে গিয়ে তিনি পরিবারসহ প্রাণ বিসর্জন দিয়েছেন।
ইয়াজিদের অন্যায় শাসন ও ইসলামবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে হুসাইন (রা.) বলেছিলেন: আমি অহংকার, দম্ভ বা সন্ত্রাস সৃষ্টির জন্য বের হইনি। আমি বের হয়েছি আমার নানা মুহাম্মদ (সা.)-এর উম্মতের সংস্কারের জন্য। আমি চাই ভালোকে আদেশ দিতে এবং মন্দ থেকে নিষেধ করতে। (ইবনু আসাকির, তারীখু দিমাশক)
৭২ জন সত্যপথিক কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। তাঁদের রক্তের প্রতিটি ফোঁটা প্রমাণ করে, ন্যায়কে রক্ত দিয়ে রক্ষা করতে হয়, তবু অন্যায়ের সাথে আপস চলে না।

আশুরা আমাদের শেখায়:-
আল্লাহর প্রতি অগাধ আস্থা ও নির্ভরতা কেমন হতে হয়।
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কাকে বলে।
সবর, তাওবা, তাকওয়া ও আত্মত্যাগের প্রকৃত অর্থ কী।
পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টিই আসল সফলতা।
রাসূলুল্লাহ (সা.) আশুরার দিন রোজা রাখতেন এবং বলেছেন: আমি আশাকরি আল্লাহ এই (আশুরার) দিনের রোজার দ্বারা গত বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। (সহীহ মুসলিম)
মহররমের শিক্ষা জীবনে বাস্তবায়ন করার মানে হলো নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ও আত্মাকে বিশুদ্ধ করা। এই পবিত্র দিনকে কেন্দ্র করে যেন আমরা ইতিহাসকে মনে রাখি, হৃদয়ে ধারণ করি, এবং সে অনুযায়ী জীবন গঠনের সংকল্প করি।

আল্লাহ আমাদের আশুরার প্রকৃত তাৎপর্য অনুধাবন করার তাওফিক দিন, হুসাইন (রা.) এর মত সাহস, তাওহীদের মতো বিশ্বাস, আর নূহ (আ.) এর মতো ধৈর্য দান করুন। আমাদের জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক আশুরার শিক্ষায় আলোকিত। আমিন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031