IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> কুমিল্লায় তিন মামলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি

কুমিল্লায় তিন মামলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল বোমা হামলা ও কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাসহ তিন মামলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সরকারি কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু। তৎকালীন সরকারের করা রাজনৈতিক মামলা বিবেচনায় প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি আসামিদের মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পিপি কাইমুল হক রিংকু জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় আট যাত্রী নিহত হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা করে পুলিশ। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। এই মামলায় বাদী ছিলেন চৌদ্দগ্রাম থানার তৎকালীন পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান হাওলাদার।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দুই মামলার শুনানিতে খালেদা জিয়ার সম্পৃক্ততা প্রমাণ না হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম তাকে মামলা থেকে অব্যাহতি দেন। ঘটনার সময় বেগম খালেদা জিয়া গুলশানের বাসায় বালুর ট্রাক দ্বারা অবরুদ্ধ ছিলেন।

অপরদিকে, ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুর এলাকায় কাভার্ডভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় নাশকতার মামলায় ৩২ জনকে আসামি করা হয়। পরে এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়।

এই মামলারও বাদী চৌদ্দগ্রাম থানার পুলিশ এসআই নুরুজ্জামান হাওলাদার। এই মামলাতেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন।

জেলা পিপি কাইমুল হক রিংকু আরও বলেন, এই মামলা তিনটি বিগত আওয়ামী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দায়ের করা হয়। তাই এগুলো প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয় আবেদন করা হয়।

মন্ত্রণালয় সেই আবেদন গ্রহণ করে মামলা তিনটি প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয়। এখন খালেদা জিয়া, বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আর কোনো মামলা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31