IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
Home >> টপ নিউজ >> বিনোদন >> পোশাক নিয়ে আবারও কটাক্ষের মুখে সংগীতশিল্পী নেহা কক্কর

পোশাক নিয়ে আবারও কটাক্ষের মুখে সংগীতশিল্পী নেহা কক্কর

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড সংগীতশিল্পী নেহা কক্কর। তার নামের সঙ্গে ট্রল, বিতর্ক, সমালোচনা যেন লেগেই থাকে। সম্প্রতি দেশের বাহিরে শো করতে গিয়ে মারাত্মক কটাক্ষের শিকার হতে হয়েছিল এ জনপ্রিয় সংগীতশিল্পীকে। সঠিক সময়ে শোতে না পৌঁছাতে পেরে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। আর এবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেলেন ‘উদ্ভট’ ফ্যাশন সেন্সের জন্য।

সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ভেরিফায়েড অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করেন নেহা কক্কর। এরপরেই কটাক্ষের শিকার হন তিনি। মূলত পোশাকের জন্যই এবার সমালোচনার মুখে এ সংগীত শিল্পী।

ওই ছবিতে নেহাকে হাতে লাবুবু ডল নিয়ে থাকতে দেখা যায়। তার পরনে সাদা ক্রপ টপ। তার উপরে নীল অন্তর্বাস। এখানেই শেষ নয়। পরনে ট্র্যাক প্যান্টের ভেতর থেকে কোমর পর্যন্ত উঁকি দিচ্ছে রং মেলানো জিমের অন্তর্বাস। চোখে রোদচশমা আর মুখে হাসি। আর সেটা দেখেই নেটিজেনরা কঠোর সমালোচনায় মেতে উঠলেন।

ওই ছবির ক্যাপশনে নেহা লেখেন, ‘লাবুবু নিয়ে সাউন্ড চেক দিচ্ছি। বেঙ্গালুরুর নিউ হরিজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে হতে যাওয়া রাতের শোর জন্য খুবই মুখিয়ে আছি।’

ইতিমধ্যে নেহার ওই পোস্টে চার লাখেরও বেশি লাইক পড়েছে। কমেন্ট পড়েছে প্রায় পাঁচ হাজার।

নেহাকে এমন পোশাকে দেখে সবার জিজ্ঞাসা, ‘অন্তর্বাসই যদি দেখাতে হবে, তাহলে আর পোশাক পরা কেন? শুধু অন্তর্বাস পরেই তো রাস্তায় বের হতে পারতেন!’ এককথায়, ফ্যাশন বিভ্রাটের জেরে নেহা কক্কর বর্তমানে বিতর্কের শিরোনামে রয়েছেন।

ছড়িয়ে পড়া ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, ‘ভীষণ খেলো পোশাক, ছি!’ কারও প্রশ্ন, ‘এ কোন দুনিয়ার পোশাক?’ কেউ বলছেন, ‘ও কি কোনোদিন ঠিকঠাক কোনো কাজ করেছেন!’ কারো মতে, ‘তাকে এত ট্রোল করবেন না, আবার কখন কেঁদে ফেলবে!’ আবার নেহার পাশে দাঁড়িয়ে কারো মত, ‘উনি জানেন কী পরে বেরিয়েছেন। তার যেটা ভালো লেগেছে, সেটাই করেছেন।’

অনেক নেটিজেন আবার নেহার পোশাককে সুপাম্যানের পোশাকের সঙ্গে মিলিয়েছেন। বলছেন, ‘লেডি সুপারম্যান নাকি যে পোশাকের উপর অন্তর্বাস পরেছেন!’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31