IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে মসজিদে ঝুলছিল মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মরদেহ

রাণীনগরে মসজিদে ঝুলছিল মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মরদেহ

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে মাদ্রাসার মসজিদ থেকে তামিম হোসেন (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর দুইটা নাগাদ উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া ক্বওমি মাদ্রাসায় এঘটনা ঘটে। শিশু তামিম হোসেন রাজশাহীর চারঘাট উপজেলার খড়েরবাড়ী গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

মাদ্রাসার হিফয্ বিভাগের শিক্ষক রিফাত হোসেন জানান,শিশু তামিম হিফয্ বিভাগে পড়া লেখা করতেন। গত ২/৩দিন ধরে গলায় টনসিলসহ জ্বরে ভুগছিলেন। শুক্রবার দুপুরে পার্শ্বের গ্রামে জামে মসজিদে জুমাআ’র নামাজ পড়তে গেলেও তামিম নামাজে যায়নি। নামাজ পর সবাই মাদ্রাসায় এসে দুপুরের খাবারের সময় তামিমকে দেখতে পাওয়া যায়নি। পরে খাবার শেষে তাকে বিভিন্ন জায়গায় খোজা-খুঁজি করে মাদ্রাসার ওয়াক্তিয়া মসজিদের ভিতরে তীরের সাথে গলায় রশির ফাঁস লাগানো মৃত্যু অবস্থায় ঝুলতে দেখা যায়। সাথে সাথে রশি কেটে নামানো হয়।

তবে শিশু তামিম আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে এব্যাপারে কোন ধারনা দিতে পারেননি শিক্ষক রিফাত হোসেন।

মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র তুষাররানা জানান,তামিম হোসেন মাদ্রাসার মধ্যে খুব ট্যালেন্ট ছিল। সবার সাথে হাঁসি-খুশি ভাবেই চলাচল করতো। শুক্রবার মাদ্রাসা ছুটি থাকায় মাদ্রাসার অদুরে সবাই ফুটবল খেলতে গিয়েছিলাম। সেখানে তামিমও আমাদের সাথে ছিল। দুপুরে খাবার পর তামিমকে মসজিদের ভিতরে তীরের সাথে গলায় রশির ফাঁস লাগানো মৃত্যু অবস্থায় পাওয়া যায়।

মাদ্রাসার মহতামিম রেজুয়ানুল ইসলাম দুলাল জানান,এদিন মাদ্রাসা ছুটি থাকায় তিনি বাড়ীতে ছিলেন। নামাজ পর মাদ্রাসার একজন শিক্ষক তাকে ফোন করে বিষয়টি জানান। আসলে কিভাবে কি হয়েছে তা বলতে পারেননি তিনি।
তবে শিশু তামিমের কোন অভিভাবকে না পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

সন্ধা পৌনে সাতটা নাগাদ এরিপোট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোট পেলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31