ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে ভীম দাস (২৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আনন্দ দাসের ছেলে ভীম দাস শুক্রবার দুপুরে বাড়ির পাশে দিয়াড় এলাকায় ঘাস কাটতে যায়।
এসময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news