IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘সংস্কারের কোনো রূপরেখায় বিএনপি আমাদের পাশে দাঁড়ায়নি’

‘সংস্কারের কোনো রূপরেখায় বিএনপি আমাদের পাশে দাঁড়ায়নি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ২-৩টি আসন দেখিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেনার অপচেষ্টা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “যারা গণঅভ্যুত্থানের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে—তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।”

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন নাহিদ। তিনি আরও বলেন, “৫ আগস্ট আমরা দরজা খুলে দিয়ে বলেছিলাম—আসুন, জাতীয় সরকার গঠন করি, বিভাজনের ঊর্ধ্বে গিয়ে দেশকে পুনর্গঠন করি। কিন্তু তারা সেই প্রস্তাবে সায় দেয়নি। তাদের একমাত্র আগ্রহ ক্ষমতার ভাগাভাগিতে।”

তিনি অভিযোগ করেন, “বিএনপি কখনও বলে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার কখনও ৬ মাসের মধ্যে। সংস্কারের কোনো রূপরেখায় তারা আমাদের পাশে দাঁড়ায়নি।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির সাতক্ষীরা জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু। বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিৎসক তাসনিম জারা। পথসভা শেষে শহীদ আসিফ চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়ে নিউমার্কেট মোড়ে শেষ হয়। এরপর নিউমার্কেট এলাকায় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন নেতারা।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “চাঁদাবাজি নির্মূলে গ্রামে-গ্রামে, পাড়া-মহল্লায় সংগঠন গড়ে তুলতে হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31