ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে জেলা কমিটির অনুমোদিত ভোটার তালিকা প্রত্যাখ্যান করে সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন কর্তৃক তা প্রকাশ্যে ছিড়ে ফেলার প্রতিবাদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৪ জুলাই (সোমবার) দুপুর ২ টায় ধামইরহাট প্রেস ক্লাবে উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী রুহুল আমিনকে অবাঞ্চিত ঘোষনা করে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ, উমার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল হোসেন, আড়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম কবির মিল্টন, জাহানপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রোকন উদ্দিন, ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা বিএনপি, মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, ‘কমিটির তালিকা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক গণের স্বাক্ষরে ও সম্মতিতে তালিকা প্রস্তুত করা হলে জেলা কমিটি তা অনুমোদন দেন। সেখানে আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করে দলীয় কার্যালয়ের সামনে তালিকা ছিড়ে ফেলা দলীয় শৃঙ্খলা পরিপন্থী, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংগঠনিক শাস্তির দাবী জানাচ্ছি।’ উল্লেখ্য আগামী ১৯ জুলাই ধামইরহাট উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী-বয়স্কদের আর্থিক অনুদান ও ২১ লক্ষাধিক টাকার সুদমুক্ত ঋণ বিতরণ
ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট :
নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বয়স্কদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলমের সঞ্চালনায় ১৪ জুলাই দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে ১৫৫ জন বয়স্ক ও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়–য়া ৮০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ লাখ ৭০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়। একই দিন বিকেল ৩ টায় ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় খেয়াড়শুকনা, গোকুল ও চন্দ্রকোলা গ্রামে ৬টি গ্রæপের মাধ্যমে ৬৯ জনের মাঝে ২১ লাখ ৫৪ হাজার ২৫০ টাকার সুদমুক্ত ঋণ পুনঃ বিনিয়োগ হিসেবে বিতরণ করা হয়।


